Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মোসাদের সন্দেহে ইরানে ৫৪ জন গ্রেপ্তার

ডেস্ক সংবাদ

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ইরানের খুজেস্তান প্রদেশে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শুক্রবার (২০ জুন) ইরানের প্রসিকিউটর অফিস এ তথ্য জানিয়েছে।

ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়, গ্রেপ্তারকৃতরা শত্রুপক্ষকে সহায়তা, গোপন তথ্য সংগ্রহ, সরকারের বিরুদ্ধে প্রচারণা চালানো এবং গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করার মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এই ঘটনাগুলো ইসরায়েল-ইরান চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ঘটছে। ১৩ জুন ইসরায়েল ইরানের বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়, যার পরিপ্রেক্ষিতে তেহরান পাল্টা হামলা শুরু করে।

ইসরায়েলি সূত্র মতে, ইরানের মিসাইল হামলায় এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। অন্যদিকে, ইরানি গণমাধ্যম দাবি করেছে, ইসরায়েলি হামলায় ৬৩৯ জন নিহত ও ১,৩০০ জনের বেশি আহত হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Print
Email

সর্বশেষ সংবাদ

image-289832-1773137340
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী
WhatsApp Image 2026-03-10 at 1.33.24 PM
সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
image-2-10-800x445
ইরানি ‘স্লিপার সেল’ সক্রিয় হওয়ার আশঙ্কা, লন্ডনে বাড়ানো হয়েছে নিরাপত্তা
ইরানি ‘স্লিপার সেল’ সক্রিয় হওয়ার আশঙ্কা, লন্ডনে বাড়ানো হয়েছে নিরাপত্তা
IMG_3275-696x394
হযরত শাহজালাল বিমানবন্দরে ১১ দিনে বাতিল ৩৬৭ ফ্লাইট
হযরত শাহজালাল বিমানবন্দরে ১১ দিনে বাতিল ৩৬৭ ফ্লাইট
Screenshot_1
স্বেচ্ছায় দেশে ফিরলে অবৈধ অভিবাসীদের ১০ হাজার পাউন্ড দেবে যুক্তরাজ্য
স্বেচ্ছায় দেশে ফিরলে অবৈধ অভিবাসীদের ১০ হাজার পাউন্ড দেবে যুক্তরাজ্য
Sadik-Khan-69ad1f0947905
যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন—ট্রাম্পকে সতর্কবার্তা লন্ডনের মেয়রের
যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন—ট্রাম্পকে সতর্কবার্তা লন্ডনের মেয়রের

সম্পর্কিত খবর