Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ইতালিতে গুলিবিদ্ধ বিএনপি নেতা আইসিইউতে চিকিৎসাধীন

ডেস্ক সংবাদ

ইতালির রাজধানী রোমে সশস্ত্র হামলার শিকার হয়েছেন ইতালি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামরুজ্জামান রতন। গুলিবিদ্ধ অবস্থায় বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

হামলার ঘটনাটি ঘটেছে ৭ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টার দিকে, রোমের তরবেল্লা মোনাকা এলাকার রতনের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান — একটি বারে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মুখোশধারী একজন অস্ত্রধারী হঠাৎ করে বারে ঢুকে রতনকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তার প্রতিষ্ঠানে কর্মরত আরও দুইজন বাংলাদেশিও গুলিবিদ্ধ হন।

ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা রতনের শরীর থেকে একটি গুলি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করেন। তার বুকসহ শরীরের বিভিন্ন অংশে তিনটি গুলির চিহ্ন রয়েছে। হাসপাতালে থাকা সূত্রে জানা গেছে, তিনি এখনো অচেতন অবস্থায় রয়েছেন, তবে অক্সিজেন ছাড়াই শ্বাস নিতে পারছেন।

কামরুজ্জামান রতন মাত্র দুই দিন আগে ইতালি বিএনপির নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছিলেন। এই প্রেক্ষাপটে হামলার ঘটনাটি রাজনৈতিক মহলে ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই এটিকে নিছক ডাকাতি হিসেবে দেখছেন না।

প্রবাসী কমিউনিটির নেতারা রতনের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে তারা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

উল্লেখযোগ্য যে, গত এক মাসে ইতালিতে আরও দুটি সন্ত্রাসী হামলায় দুইজন বাংলাদেশি নিহত হন। এসব ঘটনায় প্রবাসীদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়ে গেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর