Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ডেঙ্গুতে আক্রান্ত মাহমুদউল্লাহ, দোয়া চাইলেন স্ত্রী

ডেস্ক সংবাদ

বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্প্রতি শেষ হওয়া এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পর ইনজুরিতে পড়েছিলেন তিনি। আসন্ন বিপিএলের আগে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এই অলরাউন্ডার।
বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, গত চারদিন ধরে জ্বরে ভুগছিলেন মাহমুদউল্লাহ। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয় এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহমুদউল্লাহর জন্য দোয়া চেয়েছেন তার স্ত্রী জান্নাতুল কায়সার। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়ালু-তাকে তোমাদের দোয়ায় রেখো।”

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর