Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

‘হাতে সময় নেই, টাকা না দিলে মরতে হবে’ — যুবককে হুমকির চিঠি

ডেস্ক সংবাদ

নওগাঁর রাণীনগর উপজেলায় এক যুবকের বাড়ির বারান্দায় রেখে অজ্ঞাত ব্যক্তিরা হুমকির চিঠি দিয়েছে। চিঠিতে তাকে ৫০ হাজার টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গাপুর খানপাড়া গ্রামে। হুমকিপ্রাপ্ত যুবক মোকাদ্দেস হোসেন খান সঞ্চয়, মৃত মোতাহার হোসেন খানের ছেলে।

বুধবার (২৯ অক্টোবর) ভোরে সঞ্চয়ের বাড়ির বারান্দায় চিঠিটি পাওয়া যায়। তাতে লেখা ছিল— “আমাদের হাতে সময় নেই। ৫০ হাজার টাকা না দিলে রাজুর মতো তোমাকে মরতে হবে। আগামী ৫ তারিখের মধ্যে টাকা দিতে হবে, ভুল যেন না হয়।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়, নির্দিষ্ট তারিখে রাত ২টা থেকে ৩টার মধ্যে টাকা একটি ব্যাগে করে বাড়ির গেটের সিঁড়ির পূর্ব পাশে রাখতে হবে। অন্যথায় পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করা হয়।

ভুক্তভোগী সঞ্চয় বলেন, “ভোরে ঘুম থেকে উঠে দেখি বারান্দায় একটি খাম পড়ে আছে। খুলে দেখি হুমকির চিঠি। কে বা কারা গ্রিলের ভেতর দিয়ে ফেলে গেছে বুঝতে পারিনি। বিষয়টি স্থানীয়দের জানিয়ে পরে প্রশাসনকে অবহিত করেছি।”

স্থানীয়দের দাবি, এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। কারণ, একই এলাকায় ২০০৫ সালে রাজু নামের এক যুবককে হত্যার ঘটনাও ঘটেছিল বলে তারা উল্লেখ করেন।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান জানান, “বিষয়টি মৌখিকভাবে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর