Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের মুক্তির অঙ্গিকার

ডেস্ক সংবাদ

সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত ঐতিহাসিক ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির অঙ্গিকার।আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
তিনি বলেন প্রধান উপদেষ্টা ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে, দেশের মানুষকে সেই ষড়যন্ত্র মোকাবেলা করে নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ৩১ দফা এই দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার একটি পরিষ্কার রূপরেখা বলে তিনি উল্লেখ করেন।

তিনি ৩১ অক্টোবর শুক্রবার নগরীর খাসদবীর এলাকায় বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচীতে উপরোক্ত কথাগুলা বলেন।

শুক্রবার জুম্মা নামাজ পরবর্তী এই লিফলেট বিতরণ কর্মসুচীতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি মামুন আহমদ মিন্টু,সহ সভাপতি মইনুল ইসলাম,জেলা যুবদলের সহ সভাপতি লায়েক আহমদ,সিলেট মহানগর যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য লুৎফর রহমান,লোকমান আহমদ লিটন,সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মিছবাহ আহমদ জেহিন,সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এনামুল হক সোহেল,সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ,খন্দকার মনিরুজ্জামান মনির, সিলেট মহানগর যুবদলের ১ম সহ সাংগঠনিক সম্পাদক শাওন আহমদ ইমরান,যুক্তরাজ্য বিএনপি নেতা শাহ সোলেমান আহমদ,স্বেচ্ছাসেবক দল নেতা মোশাহিদ আলী, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সায়েদ আহমদ দিপক,মজিবুর রহমান রুবেল,হাসান আহমদ রাসেল,সালা উদ্দিন আহমদ,রহমত আলী টিটু,সিলেট মহানগর ছাত্রদলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাজন আহমদ সাজু, স্বেচ্চাসেবক দল নেতা রাসেল আহমদ,হেলাল আহমদ,কাওয়ার আহমদ,রবিন হোসেন,সেলিম আহমদ সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর