Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

‘জয় বাংলা’ বলায় বিএনপির মনোনয়ন হারালেন কামাল জামান

ডেস্ক সংবাদ

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন স্থগিত হয়েছে কামাল জামান মোল্লার। ধারণা করা হচ্ছে, তিনি প্রকাশ্যে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় দল তার মনোনয়ন স্থগিত করেছে। তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কোনো কারণ উল্লেখ করেনি।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কামালের মনোনয়ন স্থগিতের বিষয়টি জানানো হয়।

এর আগের দিন, সোমবার (৩ নভেম্বর), গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। ওই তালিকায় মাদারীপুর-১ আসনে প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নামও ছিল।

মনোনয়ন ঘোষণার পরপরই কামাল জামান মোল্লার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তিনি সমর্থকদের উদ্দেশে বলেন—
“আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, জয় বাংলা।

এরপরই তিনি নিজের মুখে জিহ্বায় হালকা কামড় দেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর