Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শেষকৃত্য শেষে বাড়ি ফিরে দেখলেন উঠোনে বসে হাসছেন ‘মৃত’ ব্যক্তি

ডেস্ক সংবাদ

আমরা প্রায়ই নানা অদ্ভুত ও অবিশ্বাস্য ঘটনার কথা শুনি। এবার ভারতের ছত্রিশগড়ে ঘটেছে এমনই চাঞ্চল্যকর একটি ঘটনা—যেখানে শেষকৃত্য সম্পন্ন করার পর বাড়ি ফিরে পরিবার দেখল, যাকে তারা দাহ করে এসেছেন বলে ভেবেছিল, তিনি বাড়ির উঠোনে বসে হাসছেন!

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুরজপুর জেলার একটি কুয়া থেকে গত শনিবার এক অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করে পুলিশ। দুইদিন ধরে নিখোঁজ থাকা এক যুবক—পুরুষোত্তমের মরদেহ বলে শনাক্তও করা হয় সেটিকে। পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ মরদেহটি পরিবারের হাতে তুলে দেয় এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে তার শেষকৃত্যও সম্পন্ন হয়।

কিন্তু চমক অপেক্ষা করছিল এরপর। শেষকৃত্য সেরে বাড়ি ফিরে পরিবারের সদস্যরা দেখেন, পুরুষোত্তম সুস্থ অবস্থায় বাড়ির উঠোনেই বসে আছেন এবং হাসছেন। এতে পরিবার তো হতভম্ব বটেই, বিভ্রান্তিতে পড়ে যায় পুলিশও।

সুরজপুরের পুলিশ সুপার সন্তোষ মাহাতো জানান, বিষয়টি খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত চালানো হবে। উদ্ধার হওয়া মরদেহের পরিচয় নিশ্চিত করতে দেহাবশেষ, পোশাক এবং অন্যান্য সামগ্রী পরীক্ষা করা হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর