Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ব্রাহ্মণবাড়িয়ায় মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি, এলাকায় উত্তেজনা

ডেস্ক সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তরা কালি দিয়েছে। সোমবার (২৪ নভেম্বর) গভীর রাত থেকে ভোরের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কলেজ মাঠের সামনে থাকা মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে রাতের আঁধারে কালি মাখিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

খবর পেয়ে সদর মডেল থানার ওসি ও অন্যান্য সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় তথ্য–উপাত্ত সংগ্রহ করেন।

চিনাইর ডিগ্রি কলেজের গভর্নিং কমিটির হিতৈষি সদস্য এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল আহমেদ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এর মাধ্যমে মীর মুগ্ধের স্মৃতি ও চেতনাকে অপমান করা হয়েছে। আমরা দ্রুত এর বিচার চাই।”

সদর থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, কে বা কারা স্মৃতিস্তম্ভের ছবিতে কালি দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনের চেষ্টা চলছে। দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর