Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

স্টুডেন্ট ভিসা আবেদন নিয়ে সতর্ক করলেন জার্মান রাষ্ট্রদূত

ডেস্ক সংবাদ

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ বলেছেন, জার্মানির স্টুডেন্ট ভিসা আবেদনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভুয়া তথ্য প্রদান এবং সঠিকভাবে আবেদন না করা। এতে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তাই শিক্ষার্থীদের যথাযথ নিয়ম মেনে আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি।

বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আয়োজিত আলোচনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যেকোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য ভিসা প্রক্রিয়াকে জটিল করে তোলে। ফলে শিক্ষার্থীদের উচিত সব নথি ও তথ্য সঠিকভাবে উপস্থাপন করা।

এ ছাড়া বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে শুরু হওয়া সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এ বিষয়ে অঙ্গীকার রয়েছে, যা নির্বাচনের পরেও বজায় রাখা উচিত।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে রুডিগার লোটজ জানান, জার্মানি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নির্বাচন প্রক্রিয়ার প্রতি আস্থা রাখছে। তিনি বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন দেশটির সবচেয়ে বড় গণতান্ত্রিক পরীক্ষা হবে, আর জার্মানি আশা করছে একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোহিঙ্গা সংকট নিয়েও জার্মানি বাংলাদেশের পাশে রয়েছে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর