Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ফোন ছিনতাইয়ের দায়ে তিন বছরের কারাদণ্ড পেলেন ক্রিকেটার

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের ক্রাউন ডিপেনডেন্সি জার্সিতে ফোন ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হওয়া পাপুয়া নিউগিনির জাতীয় দলের ক্রিকেটার কিপলিন ডরিগাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিন মাস আগে গ্রেফতারের পরই তিনি অপরাধ স্বীকার করেছিলেন। শুক্রবার (২৮ নভেম্বর) রয়্যাল কোর্ট এ রায় ঘোষণা করে।

গত আগস্টে ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় রাউন্ডে অংশ নিতে জার্সিতে যান এ উইকেটরক্ষক–ব্যাটার। দুটি ম্যাচ খেলার পর ২৫ আগস্ট মাঝরাতে সেন্ট হেলিয়ারের হিলারি স্ট্রিটে এক নারীর পথরোধ করে তাকে ঘুষি মেরে ফেলে দিয়ে ফোন ছিনতাই করেন বলে পুলিশের অভিযোগ। ওই রাতেই ডরিগাকে গ্রেফতার করা হয় এবং পরদিন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করেন।

জামিন চাইলেও আদালত তা নাকচ করে তাকে হেফাজতে পাঠায়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে এবার তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হলো।

৩০ বছর বয়সী ডরিগা এ পর্যন্ত দেশের হয়ে ৯৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ২০২১ ও ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির প্রতিনিধিত্ব করেছেন। তবে এই ঘটনার পর তিনি আবারও জাতীয় দলে সুযোগ পাবেন কি না—সেটি এখনও পরিষ্কার করেনি দেশটির ক্রিকেট বোর্ড।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর