Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞরা বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেখবেন

ডেস্ক সংবাদ

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণে সক্ষম আছেন। তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শুধুমাত্র মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী। “আজকেও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞরা এসে বেগম জিয়াকে দেখবেন। যদি তারা মনে করেন, বিদেশে নেওয়া প্রয়োজন বা সম্ভব, তখন আমরা ব্যবস্থা নেব,” তিনি বলেন।

তিনি আরও জানান, সরকার চিকিৎসা বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করছে। পাশাপাশি তিনি গুজবের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান দেবেন না।

ডা. জাহিদ হোসেন বলেন, “রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া চাই। দোয়ার মধ্য দিয়েই আশা করি বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন।”

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_34
জেট ফুয়েলের দাম লিটারে ২৫ টাকা বাড়ল, এয়ার টিকেটের দামও বাড়তে পারে
জেট ফুয়েলের দাম লিটারে ২৫ টাকা বাড়ল, এয়ার টিকেটের দামও বাড়তে পারে
Screenshot_33
জেল থেকে মুক্তি পেলেন বিবি সাওদা, বললেন ‘আমাদের কথা বলার সুযোগ দিন’
জেল থেকে মুক্তি পেলেন বিবি সাওদা, বললেন ‘আমাদের কথা বলার সুযোগ দিন’
taamim_ikbaal02
তামিমকে সভাপতি করে বিসিবির আহ্বায়ক কমিটি ঘোষণা
তামিমকে সভাপতি করে বিসিবির আহ্বায়ক কমিটি ঘোষণা
407436
আসামের ভূমিকম্পে কাঁপল সিলেট
আসামের ভূমিকম্পে কাঁপল সিলেট
Screenshot_32
লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস: প্রতিমন্ত্রী শাহে আলম
লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস: প্রতিমন্ত্রী শাহে আলম
WhatsApp Image 2026-04-07 at 3.30.27 PM
লাক্কাতুরা চা বাগানে রানওয়ে ম্যানিয়াকের বৈশাখী আয়োজন
লাক্কাতুরা চা বাগানে রানওয়ে ম্যানিয়াকের বৈশাখী আয়োজন

সম্পর্কিত খবর