Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ইমরান খানের সঙ্গে দেখা করতে কারাগারে বোন উজমা

ডেস্ক সংবাদ

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জীবিত কিনা—এ নিয়ে দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে চরম গুঞ্জন চলছে। সমর্থকদের প্রশ্নের অবসান ঘটাতে অবশেষে তার বোন উজমা খানকে কারাগারে যাওয়ার অনুমতি দিয়েছে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ।

গুজব ছড়িয়ে পড়ার পর ইমরান খানের বোনেরা কারাগারের সামনে বিক্ষোভ করলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর পাকিস্তানের বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু হয়। এই পরিস্থিতির মধ্যে কর্তৃপক্ষ উজমাকে কারাগারের ভেতরে গিয়ে ভাইয়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়। জিও নিউজ জানিয়েছে, আজই তিনি ইমরান খানের সঙ্গে দেখা করবেন।

তবে অনুমতি মিললেও আদিয়ালা কারাগারের পথে থাকা সড়কটি বিপুলসংখ্যক পুলিশ বন্ধ করে রাখায় উজমা তার বোন আলিমাকে নিয়ে হেঁটেই কারাগারের দিকে রওনা দেন।

এদিকে পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেন, কারা কর্তৃপক্ষকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে—যা অগ্রহণযোগ্য। সাক্ষাতের বিষয়টি সম্পূর্ণ কারা প্রশাসনের সিদ্ধান্ত, এতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই।

ইমরানের সঙ্গে সাক্ষাৎ শেষে উজমা খান সাংবাদিকদের কাছে গুজবের সত্য-মিথ্যা তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর