Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিড়াল কবুতর খেয়ে ফেলায় সংঘর্ষে প্রাণ গেল নাসির উদ্দীনের

ডেস্ক সংবাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবেশীর বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নাসির উদ্দীন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।

গত রোববার এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় নাসির উদ্দীনকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের ভাই আক্তার হোসেন অভিযোগ করে জানান—তাদের কবুতরের বাচ্চা প্রতিবেশী আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেললে তিনি প্রতিবাদ করতে গেলে আসাদুল্লাহ, তার স্ত্রী জুলেখা আক্তার বেবি, ছেলে আবির, অভি, রাসেলসহ কয়েকজন মিলে তাদের ওপর হামলা চালায়। এতে নাসির উদ্দীন গুরুতর আহত হন।

এ ঘটনায় আক্তার হোসেন ছয়জনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেছেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর