Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট রুটে ট্রেনের ভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর থেকে

ডেস্ক সংবাদ

প্রায় ৯ বছর পর পূর্বাঞ্চল রেলওয়ে সিলেট রুটে ট্রেনের ভাড়া বৃদ্ধি করেছে। সরাসরি টিকিটের দাম না বাড়িয়ে পন্টেজ চার্জ বা মাশুলের মাধ্যমে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এতে ট্রেন ও আসনভেদে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত ভাড়া বাড়বে। নতুন ভাড়া ২০ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

রেলের ভাষায়, ১০০ মিটারের বেশি দীর্ঘ সেতুর উপর ভাড়া নির্ধারণে যে অতিরিক্ত চার্জ দেওয়া হয়, সেটিই পন্টেজ চার্জ। এতে পথে দূরত্ব কাগজে-কলমে বাড়ে এবং সেই অনুপাতে মাশুল আরোপ করা হয়।

রেলওয়ের পূর্বাঞ্চল গত মে মাসে এই পদ্ধতিতে ভাড়া বৃদ্ধি উদ্যোগ নেয়। যাচাই-বাছাই ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে ডিসেম্বরে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ঢাকা-চট্টগ্রাম-সিলেট-ময়মনসিংহ বিভাগের সাধারণ ও বিরতিহীন আন্তনগর ট্রেনের জন্য আলাদা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ঢাকা-সিলেট রুটে মেইল ট্রেনের ভাড়া ১২৫ থেকে ১৪০ টাকা, কমিউটার ট্রেনের ১৬০ থেকে ১৭০ টাকা, শোভন চেয়ার ৩৫ টাকা বৃদ্ধি পেয়ে ৪১০ টাকা, স্নিগ্ধা আসন ৭১৯ থেকে ৭৮৮ টাকা, এসি সিট ৮৬৩ থেকে ৯৪৩ টাকা এবং এসি বার্থ ১,৩৭৮ থেকে ১,৪৬৫ টাকা হবে। চট্টগ্রাম-সিলেট রুটেও বিভিন্ন আসনের ভাড়া বৃদ্ধি পেয়েছে।

পূর্বাঞ্চল রেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, পুরনো সেতুর রক্ষণাবেক্ষণের জন্য পন্টেজ চার্জের মাধ্যমে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। সব রুটে নয়, শুধুমাত্র কিছু নির্বাচিত রুটে এ বৃদ্ধি প্রযোজ্য।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর