Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ইউনেস্কোর স্বীকৃতি পেল বাংলাদেশের ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’

ডেস্ক সংবাদ

বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইউনেস্কো ২০০৩ কনভেনশনের ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদ সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ স্বীকৃতির মাধ্যমে এটি বাংলাদেশের ষষ্ঠ একক নিবন্ধন হিসেবে অন্তর্ভুক্ত হলো।

সভায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা বলেন, “এটি বাংলাদেশের জন্য অসামান্য গৌরব। টাঙ্গাইলের তাঁতিদের শতাব্দীপ্রাচীন শিল্পচর্চা আজ বৈশ্বিক স্বীকৃতি পেল। এই অর্জন সকল তাঁতি ও নারী সমাজের প্রতি উৎসর্গ করছি।”

চলতি বছরের এপ্রিল মাসে প্যারিসে বাংলাদেশ দূতাবাস ইউনেস্কোতে আবেদন দাখিল করে। বহুস্তরীয় মূল্যায়নের পরে এটি উচ্চমানসম্পন্ন হিসেবে স্বীকৃত হয়েছে। ২০২৩ সালে ভারত টাঙ্গাইল শাড়িকে নিজস্ব GI পণ্য দাবি করলে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, এই ইউনেস্কো স্বীকৃতি সেই জটিলতার বড় অংশে সমাধান আনবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ বলেন, “এই নিবন্ধন আন্তর্জাতিক কনভেনশনের আওতায় হওয়ায় বৈধতা নিয়ে কোনো প্রশ্ন নেই। দুই দেশের নারীদের কাছেই শাড়ি অত্যন্ত জনপ্রিয়; তাই এই স্বীকৃতি সবার জন্য গর্বের।”

এদিকে, গত ৭ ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর পর্ষদের অধিবেশন উদ্বোধন করেন। সভাটি চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর