Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

‘২৫ ডিসেম্বর ইনশাআল্লাহ দেশে ফিরব’—তারেক রহমান

ডেস্ক সংবাদ

আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা জানান।

তারেক রহমান বলেন, “আজকের এই আয়োজনটি দুটি কারণে গুরুত্বপূর্ণ। একদিকে ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস, অন্যদিকে দীর্ঘ প্রায় ১৭ থেকে ১৮ বছর আপনাদের সঙ্গে প্রবাসে সময় কাটানোর পর আগামী ২৫ ডিসেম্বর ইনশাআল্লাহ আমি দেশে ফিরে যাচ্ছি।”

বিজয় দিবসের আলোচনা সভায় তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ১৯৭১ সালে যারা ষড়যন্ত্র করেছিল, ১৯৭৫ সালের ১৭ নভেম্বর, ১৯৮১, ১৯৯৬ এবং পরবর্তী সময়েও যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল—তাদের তৎপরতা এখনো থেমে নেই। তাই সবাইকে সচেতন থাকতে হবে।

স্বৈরাচারী সরকার স্বপ্ন দেখিয়ে দেশের বিপুল অর্থ বিদেশে পাচার করেছে—এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, বিএনপি স্বপ্ন দেখাতে নয়, স্বপ্ন বাস্তবায়নে বিশ্বাসী।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামনের দিনগুলো সহজ হবে না। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে দলের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা যাবে।

তারেক রহমান আরও বলেন, দুই মাস পর দেশে বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং দেশের সামনে একটি সুস্পষ্ট রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি বলেন, “আমি কোনো স্বপ্নের জগতে নেই, আমি আছি পরিকল্পনার মধ্যে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া খাদ্য সংকট থেকে দেশকে উদ্ধার করেছিলেন। বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, আগামী জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হবে।”

উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

সম্পর্কিত খবর