যে কারণে তিন শ্রেণির নামাজি জাহান্নামের শাস্তির মুখোমুখি হবে

নামাজ ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম এবং প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান নারী-পুরুষের ওপর ফরজ। ব্যস্ততা যতই থাকুক, নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ঈমানদারের অপরিহার্য দায়িত্ব। পবিত্র কোরআনে বহুবার নামাজের গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং হাদিসেও এর ফজিলত বারবার উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন—“নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ।”(সুরা নিসা: ১০৩) হাদিসে হজরত আবদুল্লাহ […]
‘২৫ ডিসেম্বর ইনশাআল্লাহ দেশে ফিরব’—তারেক রহমান

আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা জানান। তারেক রহমান বলেন, “আজকের এই আয়োজনটি দুটি কারণে গুরুত্বপূর্ণ। একদিকে ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস, অন্যদিকে দীর্ঘ প্রায় […]
বিজয় দিবসে শ্রদ্ধা না জানানোয় তাড়াশ ডিগ্রি কলেজে তালা

সিরাজগঞ্জের তাড়াশে মহান বিজয় দিবসে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ না করায় তাড়াশ ডিগ্রি কলেজে তালা ঝুলিয়েছেন কলেজের গভর্নিং বডির সদস্যরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে তাড়াশ ডিগ্রি কলেজের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন […]
সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া সিলেট জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বিভিন্ন বাহিনী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও […]
‘আমি হাফ সিলেটি’—লন্ডনে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৪ ডিসেম্বর লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তিনি জানান, ২৫ ডিসেম্বর সকালে বাংলাদেশে পৌঁছাবেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রায় এক ঘণ্টা ২৪ মিনিটব্যাপী বক্তব্যে তারেক রহমান দেশ নিয়ে ভবিষ্যৎ […]
আইএলটিএস পরীক্ষার ব্যবস্থায় পরিবর্তন, বন্ধ হচ্ছে পেপার বেসড টেস্ট

আইএলটিএস পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে ব্রিটিশ কাউন্সিল (বাংলাদেশ)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে আইএলটিএসের পেপার বেসড পরীক্ষা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব পরীক্ষার্থীর পরীক্ষা ফেব্রুয়ারির পরের তারিখে নির্ধারিত রয়েছে, তারা কোনো অতিরিক্ত ফি ছাড়াই পেপার বেসড পরীক্ষা থেকে সিডিটি (কম্পিউটার ডেলিভারড টেস্ট) পদ্ধতিতে […]
হাদির ওপর হামলার শুটার ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে—নতুন দাবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন—এমন দাবি আগেই করেছিলেন আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। এবার তিনি আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। জুলকারনাইন সায়েরের দাবি, ভারতে পালিয়ে গিয়ে হামলাকারী নিজের সেলফি পাঠিয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) […]
হোয়াটসঅ্যাপেই আয়: ঘরে বসে অর্থ উপার্জনের সহজ উপায়

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বার্তা আদান-প্রদানের জন্য। তবে অনেকেরই অজানা, এই জনপ্রিয় অ্যাপ ব্যবহার করেই ঘরে বসে আয় করা সম্ভব। একটি স্মার্টফোন ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকলেই শুরু করা যায়। সম্প্রতি ফ্রি-ক্যাশ প্রকাশিত এক প্রতিবেদনে হোয়াটসঅ্যাপ থেকে আয়ের কয়েকটি কার্যকর পদ্ধতির কথা তুলে ধরা হয়েছে। পণ্য ও সেবা বিক্রি: হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি […]
নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টার সাময়িক বন্ধ

চলমান নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনায় রেখে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় হাইকমিশন। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব আবেদনকারীর আজ ভিসা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট […]
