Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

লন্ডন সফরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ডেস্ক সংবাদ

পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন।

দলীয় সূত্র জানায়, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকসহ নির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। বিষয়টি নিশ্চিত করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের কর্মসূচির অংশ হিসেবেই এ সফর।

তিনি আরও বলেন, লন্ডনে নির্ধারিত কর্মসূচি শেষে ডা. শফিকুর রহমান পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ডিসেম্বর তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

এদিকে লন্ডনে অবস্থানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ হবে কি না— এ বিষয়ে জানতে চাইলে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ ধরনের কোনো তথ্য তার কাছে নেই।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর