Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

লন্ডন থেকে ঢাকার পথে তারেক রহমান, জানা গেল যাত্রার সময়সূচি

ডেস্ক সংবাদ

দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে তুলতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ইতোমধ্যে ঢাকায় অবস্থান নিয়েছেন।

দলীয় সূত্র জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ নম্বর ফ্লাইটে যাত্রা করবেন।

ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে সবকিছু স্বাভাবিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

দীর্ঘদিন পর তার দেশে ফেরাকে কেন্দ্র করে দেশজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে লন্ডনের হিথরো বিমানবন্দরে অতিরিক্ত ভিড় এড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।

দেশে ফিরে গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে ওঠার কথা রয়েছে তারেক রহমানের। তবে বাড়িটির সংস্কারকাজ চলমান থাকায় তা শেষ না হলে আপাতত তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় অবস্থান করবেন বলে জানিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। প্রায় ১৮ মাস কারাভোগের পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পান তিনি। পরে চিকিৎসার জন্য একই বছরের ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর