Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থবারের মতো চুরি

ডেস্ক সংবাদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিনের চালা কেটে চতুর্থবারের মতো চুরির ঘটনা ঘটেছে। রোববার (গভীর রাতে) এ চুরি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা আক্তার রিমা জানান, এ পর্যন্ত বিদ্যালয়ে চারবার চুরি হয়েছে। একাধিকবার সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় বারবার এমন ঘটনা ঘটছে। সর্বশেষ চুরির ঘটনায় বিদ্যালয়ের একটি ল্যাপটপ, ইন্টারনেট রাউটার, ছুটির ঘণ্টাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়েছে। পাশাপাশি শ্রেণিকক্ষের আসবাব ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে চুরমার করে ফেলা হয়েছে।
তিনি আরও জানান, এভাবে বারবার চুরির ঘটনায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোর্শেদ খান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর