Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হাঁস প্রতীকে নির্বাচন করতে চান রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাঁস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। জানা গেছে, জোটগত সমঝোতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বিএনপি ছেড়ে দিয়েছে তাদের মিত্র দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে। ওই আসনে বিএনপির সমর্থনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি […]

ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে লাখো মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ–ভারত–পাকিস্তানের

যুক্তরাজ্য সরকারের ‘চরম ও গোপনীয়’ নাগরিকত্ব বাতিলের ক্ষমতার কারণে দেশটিতে বসবাসকারী লাখো মুসলিম ব্রিটিশ নাগরিক গুরুতর ঝুঁকিতে রয়েছেন। যাদের একটি বড় অংশের শিকড় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে—এমন তথ্য উঠে এসেছে এক নতুন গবেষণা প্রতিবেদনে। নাগরিক অধিকার নিয়ে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান রানীমীড ট্রাস্ট এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন রিপ্রিভ প্রকাশিত যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রায় […]

ঘরে ঢুকে দুই ভাইকে হত্যা: সন্দেহভাজন আটক, মামলা হয়নি

মৌলভীবাজারের বড়লেখায় প্রতিপক্ষের হামলায় ঘরে ঢুকে দুই ভাইকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ জানায়, আটক ব্যক্তির নাম জমির উদ্দিন। তিনি উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। হামলার সময় আহত হওয়ায় তাকে পুলিশি প্রহরায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল […]

তাসনিম জারাকে দেওয়া অনুদান ফেরত পাবেন যেভাবে

বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে যেখানে নির্বাচনের আগে অনুদান সংগ্রহই মুখ্য হয়ে ওঠে, সেখানে সংগৃহীত অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি এই ঘোষণা দেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে […]

সিলেটসহ সারাদেশে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

সিলেটসহ সারাদেশে দ্বিতীয় দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বরের পরিবর্তে ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। রোববার এনবিআরের সচিব মো. একরামুল হক স্বাক্ষরিত আদেশ থেকে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ। এর […]

হাঁস নিয়ে সংঘর্ষ আহত অন্তত ২৫ জন

হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের পূর্বগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে উপজেলার মোড়াকরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মহরম আলী ও অপর পক্ষ আবদালের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন ভিট পুলিশ অফিসার […]

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থবারের মতো চুরি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিনের চালা কেটে চতুর্থবারের মতো চুরির ঘটনা ঘটেছে। রোববার (গভীর রাতে) এ চুরি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা আক্তার রিমা জানান, এ পর্যন্ত বিদ্যালয়ে চারবার চুরি হয়েছে। একাধিকবার সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় বারবার এমন […]

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় প্রধান উপদেষ্টা […]

হাদি হত্যা: হামলাকারীর দুই সহযোগী ভারতে আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মূল সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খানের দুই সহযোগীকে ভারতের মেঘালয় পুলিশ আটক করেছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. নজরুল ইসলাম। রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে হাদি হত্যা মামলার তদন্ত অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। মো. […]

ইতিহাস গড়লেন সিলেটের গৌরব ও তানভীর

ঢাকায় অনুষ্ঠিত YONEX SUNRISE BANGLADESH INTERNATIONAL SERIES 2025–এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন সিলেটের কৃতিসন্তান গৌরব সিংহ ও আব্দুল জহির তানভীর। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো গোল্ড মেডেল জিতে ইতিহাস গড়েছেন এই জুটি। বাংলাদেশের পক্ষে প্রথম দুই খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয়ের মাধ্যমে শতাব্দীর সেরা অর্জনের তালিকায় নিজেদের নাম লেখান তারা। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত […]