Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বৃহস্পতিবার সিলেটে আসছেন তারেক রহমান

ডেস্ক সংবাদ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুণ্যভূমি সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী বৃহস্পতিবার তার সিলেট সফরের কথা রয়েছে।
দলীয় সূত্র জানায়, পূর্ববর্তী নির্বাচনগুলোর ধারাবাহিকতায় এবারও সিলেট থেকেই বিএনপির নির্বাচনী কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর আগে প্রতিটি জাতীয় নির্বাচনে সিলেট থেকে দলীয় প্রধানরা প্রচারণা শুরু করেছেন।
তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটে হওয়ায় এই অঞ্চলের সঙ্গে তার পারিবারিক সম্পর্কও রয়েছে। যদিও বগুড়া তার নির্বাচনী এলাকা, তবুও তিনি সিলেটসহ কয়েকটি এলাকায় তিন দিনের সফরে যেতে পারেন বলে দলের নেতারা জানিয়েছেন।
তার সিলেট আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে বরণ করতে ইতোমধ্যে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দক্ষিণ সুরমার প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর কন্যা। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে নৌবাহিনীর প্রধান এবং পরবর্তীতে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ডা. জুবাইদা রহমানের চাচা ছিলেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী। ১৯৯৪ সালে তারেক রহমান ও জুবাইদা রহমানের বিয়ে হয়।
এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকাগামী তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি নেয়। প্রায় ১৭ বছর পর দেশে ফেরার এই সফরে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর