Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের ম্যাচ স্থগিত

ডেস্ক সংবাদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের নির্ধারিত দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, দেশজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করায় প্রয়াত নেত্রীর প্রতি সম্মান জানিয়ে সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচিতে আয়োজন করা হবে। পুনর্নির্ধারিত সূচি শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানানো হয়।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তাঁর রূহের মাগফিরাত দান করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_34
জেট ফুয়েলের দাম লিটারে ২৫ টাকা বাড়ল, এয়ার টিকেটের দামও বাড়তে পারে
জেট ফুয়েলের দাম লিটারে ২৫ টাকা বাড়ল, এয়ার টিকেটের দামও বাড়তে পারে
Screenshot_33
জেল থেকে মুক্তি পেলেন বিবি সাওদা, বললেন ‘আমাদের কথা বলার সুযোগ দিন’
জেল থেকে মুক্তি পেলেন বিবি সাওদা, বললেন ‘আমাদের কথা বলার সুযোগ দিন’
taamim_ikbaal02
তামিমকে সভাপতি করে বিসিবির আহ্বায়ক কমিটি ঘোষণা
তামিমকে সভাপতি করে বিসিবির আহ্বায়ক কমিটি ঘোষণা
407436
আসামের ভূমিকম্পে কাঁপল সিলেট
আসামের ভূমিকম্পে কাঁপল সিলেট
Screenshot_32
লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস: প্রতিমন্ত্রী শাহে আলম
লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস: প্রতিমন্ত্রী শাহে আলম
WhatsApp Image 2026-04-07 at 3.30.27 PM
লাক্কাতুরা চা বাগানে রানওয়ে ম্যানিয়াকের বৈশাখী আয়োজন
লাক্কাতুরা চা বাগানে রানওয়ে ম্যানিয়াকের বৈশাখী আয়োজন

সম্পর্কিত খবর