Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ওসিকে প্রকাশ্যে হুমকির অভিযোগ ছাত্রনেতার বিরুদ্ধে

ডেস্ক সংবাদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানের বিরুদ্ধে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভেতর এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে পুলিশ।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে ওসির সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে মাহদী হাসান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে আগের বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে হুমকিমূলক বক্তব্য দেন।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আন্দোলনের মাধ্যমে সরকার ও প্রশাসনে পরিবর্তন এসেছে দাবি করে তিনি ওসির বিরুদ্ধে প্রশ্ন তোলেন এবং অতীতের সংঘর্ষের কথা উল্লেখ করেন। এসব বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার ভোরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ছাত্রলীগ কর্মী এনামুল হাসান নয়নকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে মাহদী হাসানের নেতৃত্বে কয়েকজন ছাত্র থানায় গিয়ে আটক ব্যক্তিকে ‘জুলাই যোদ্ধা’ দাবি করে তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। পুলিশ রাজি না হওয়ায় ওসি আবুল কালামের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে চাপের মুখে পুলিশ আটক ব্যক্তিকে ছেড়ে দিতে বাধ্য হয় বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে মাহদী হাসান বলেন, রাগের মাথায় কথা বলতে গিয়ে তার বক্তব্যে ভুল হয়েছে। তিনি বিষয়টি পরে অনুধাবন করেছেন বলেও দাবি করেন।

হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানান, তিনি ভিডিওটি দেখেছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, নয়ন নামের ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরে ছাত্র আন্দোলনের নেতারা তার পক্ষে বিভিন্ন ছবি ও ভিডিও প্রমাণ উপস্থাপন করেন। সেই সময় থানার ভেতর কথাকাটাকাটি হয় এবং ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আটক ব্যক্তি ছাত্রলীগের নেতা কি না—এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, তিনি আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে, তবে বর্তমানে সক্রিয় নেই।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

সম্পর্কিত খবর