Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, আপিলের ঘোষণা

ডেস্ক সংবাদ

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ সিদ্ধান্ত জানান।

মনোনয়ন বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা নির্বাচন কমিশনে (ইসি) আপিল করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরসংক্রান্ত জটিলতার কারণেই তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

তাসনিম জারার ভাষ্য অনুযায়ী, একজন স্বাক্ষরকারী নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার বলে জানতেন, তবে বাস্তবে তিনি ওই আসনের ভোটার নন—এ তথ্য জানার কোনো সুযোগ তাদের ছিল না। অপর একজনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রে ঢাকা-৯ আসনের ভোটার হিসেবে উল্লেখ থাকলেও নির্বাচন কমিশনের তথ্যে ভিন্নতা পাওয়া গেছে।

তিনি আরও বলেন, স্বাক্ষরকারীরা ধারণা করেছিলেন যে তারা সংশ্লিষ্ট আসনের ভোটার এবং সেই বিশ্বাস থেকেই স্বাক্ষর দিয়েছেন। পাশাপাশি ভোটারদের আসন যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সহজ কোনো ব্যবস্থা না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তফসিল অনুযায়ী ওই দিনই ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। আগামী ৪ জানুয়ারির মধ্যে মনোনয়ন যাচাই-বাছাই শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে প্রার্থিতা নিয়ে আপত্তি থাকলে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর