Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পুলিশ ও সেনাবাহিনীর ধাওয়া

ডেস্ক সংবাদ

সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের পুলিশ ও সেনাবাহিনী ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে। মঙ্গলবার দুপুরে নগরের চৌহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে।

১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিসিএস ইঞ্জিনিয়ারদের জন্য প্রস্তাবিত ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের সিদ্ধান্তের প্রতিবাদ এবং বৈষম্যমূলক আন্তঃক্যাডার কমিটি বাতিলের দাবিতে ডিপ্লোমা শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। বেলা ১টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সেনা সদস্যদের বাকবিতণ্ডা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়। ধাওয়া খেয়ে আন্দোলনকারীরা পাশের সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হয়ে কিছুক্ষণ প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন। পরে তারা সেখান থেকে সরে যান।

শিক্ষার্থীরা ধাওয়ার সময় কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করলেও পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হয়নি।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল জাকির বলেন, “আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিসিএস ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্যমূলক। দীর্ঘদিন ধরে তারা চাকরি ও পদোন্নতিতে বঞ্চিত হয়ে আসছেন। এই সিদ্ধান্ত কার্যকর হলে তাদের অধিকার আরও ক্ষুণ্ন হবে বলে দাবি করেন তারা। তাই অবিলম্বে এসব সিদ্ধান্ত বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর