Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ভোটকেন্দ্রে সেলফি তোলা যাবে, তবে গোপন কক্ষে নিষেধ

ডেস্ক সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ দেখা গেছে। অনেকেই স্মৃতি হিসেবে ভোট দেওয়ার ছবি তুলে রাখতে চান, বিশেষ করে যারা প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন বা গণভোটে অংশ নিচ্ছেন।

এবারের নির্বাচনে ভোটকেন্দ্রের চারশো গজের মধ্যে মোবাইল ফোন নেওয়ার ওপর নির্বাচন কমিশন (ইসি) প্রথমে নিষেধাজ্ঞা আরোপ করলেও তীব্র সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। পরে ইসি জানায়, ভোটের দিন ভোটার, প্রার্থী, এজেন্ট ও সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন এবং ছবি তোলার সুযোগ থাকবে।

তবে কোনোভাবেই গোপন কক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ বা ছবি তোলা যাবে না। অর্থাৎ যে বুথের গোপন কক্ষে ভোটাররা ব্যালট পেপারে ভোট দেবেন, সেখানে মোবাইল নেওয়া এবং ছবি তোলার ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

এছাড়া সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ব্যবহারের সুযোগ রাখা হয়নি। ফলে কেন্দ্রের ভেতরে প্রবেশের পর ছবি বা সেলফি তোলার সুযোগ কার্যত সীমিত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_29
রাঙামাটিতে ডিজেল সংকট: কৃষকরা লাইনে, চাষাবাদ থমকে গেছে
রাঙামাটিতে ডিজেল সংকট: কৃষকরা লাইনে, চাষাবাদ থমকে গেছে
usk-1775138692-9799_1775138749
জ্বালানি তেলের দাম ৩০% বৃদ্ধি, চাপে ব্রিটিশ নাগরিকরা
জ্বালানি তেলের দাম ৩০% বৃদ্ধি, চাপে ব্রিটিশ নাগরিকরা
সিলেট-টু-ঢাকা-ট্রেনের-সময়সূচি-ও-ভাড়া (3)
শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন
শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন
Screenshot_28
সোশ্যাল মিডিয়ার প্রভাবে লন্ডনে বিশৃঙ্খলা, অভিভাবকদের দায়িত্ব নেওয়ার আহ্বান
সোশ্যাল মিডিয়ার প্রভাবে লন্ডনে বিশৃঙ্খলা, অভিভাবকদের দায়িত্ব নেওয়ার আহ্বান
image-1-800x445
প্রবল ঝড়ো হাওয়া ও তুষারঝড় নিয়ে যুক্তরাজ্যে আঘাত হানতে পারে ‘ঝড় ডেভ’
প্রবল ঝড়ো হাওয়া ও তুষারঝড় নিয়ে যুক্তরাজ্যে আঘাত হানতে পারে ‘ঝড় ডেভ’
803426-800x445
লন্ডনের প্রধান সড়কে কিশোরদের তাণ্ডব, ৬ কিশোরী গ্রেপ্তার
লন্ডনের প্রধান সড়কে কিশোরদের তাণ্ডব, ৬ কিশোরী গ্রেপ্তার

সম্পর্কিত খবর