Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ভোট দিতে নিকাব খুলতে হবে কি? যা বলছে আইন

ডেস্ক সংবাদ

ভোটকেন্দ্রে গিয়ে মুখের নিকাব বা পর্দা খুলতে হবে কি না—এ প্রশ্নে অনেক ভোটার, বিশেষ করে পর্দানশীন নারীদের মধ্যে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, ভোটারের পরিচয় নিশ্চিত করা বাধ্যতামূলক এবং এ দায়িত্ব পালন করেন প্রথম পোলিং অফিসার।

আইন অনুযায়ী, পোলিং অফিসার ভোটারের মুখের সঙ্গে ভোটার তালিকায় থাকা ছবির মিল পরীক্ষা করবেন। পরিচয় নিশ্চিত হলে তিনি উচ্চস্বরে ভোটারের নাম ও ভোটার নম্বর ঘোষণা করবেন। এরপর জাতীয় সংসদ নির্বাচনের প্রতীকসংবলিত একটি ব্যালট পেপার এবং গণভোটের ‘হ্যাঁ’ ও ‘না’ সংবলিত আরেকটি ব্যালট পেপার ভোটারকে দেওয়া হবে। একই সঙ্গে ভোটারের আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে দেওয়া হবে।

তবে পরিচয় যাচাইয়ের প্রয়োজন হলে সাময়িকভাবে মুখমণ্ডল দেখাতে হতে পারে। যদি কেউ পরিচয় গোপন করে বা ছদ্মবেশে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন বলে প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে নির্বাচনী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করবেন। ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক বিচারের (সামারি ট্রায়াল) মাধ্যমে ব্যবস্থা নিতে পারেন।

এ ধরনের অপরাধে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, আইন মেনে সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করতেই এসব বিধান কার্যকর থাকবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর