Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

 জোহরান মামদানির প্রিয় মাস রমজান

ডেস্ক সংবাদ

পবিত্র রমজান উপলক্ষে নিজের অনুভূতির কথা জানিয়েছেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, বছরের এই সময়টিই তার সবচেয়ে প্রিয়। তার ভাষায়, রমজান আত্মসমালোচনা, আত্মশুদ্ধি ও সংহতির এক বিশেষ মাস। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গালফ নিউজ

সংবাদমাধ্যমটির তথ্যমতে, রমজান শুরু হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মামদানি রসিকতা করে বলেন, “এই মুহূর্তে আমি তৃষ্ণার্ত বোধ করছি।” তবে তিনি জোর দিয়ে বলেন, রমজান কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য ও পানীয় থেকে বিরত থাকার নাম নয়; এটি আত্মশুদ্ধি এবং মানুষের পাশে দাঁড়ানোর উপযুক্ত সময়।

রমজানের প্রথম দিনে নিউইয়র্কে প্রায় ১০ লাখের বেশি মুসলমান রোজা পালন করেন। মেয়র নিজেও রোজা রেখে একটি আবাসনসংক্রান্ত অনুষ্ঠানে অংশ নেন। তিনি জানান, ইফতার আয়োজন ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হয়ে নগরীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে তিনি আগ্রহী।

মামদানি বলেন, “কর্মদিবসের আগে সেহরি হোক কিংবা রাতের শিফটের ফাঁকে সংক্ষিপ্ত ইফতার—সব জায়গায় মানুষের সঙ্গে দেখা করার অপেক্ষায় থাকি।” রমজান উপলক্ষে তিনি একটি ভিডিওবার্তায় সবাইকে শুভেচ্ছাও জানান।

ব্যক্তিগত জীবনেও রমজানের গুরুত্ব গভীর। উগান্ডার রাজধানী কাম্পালাতে তার শৈশব কেটেছে। পরবর্তীতে বিভিন্ন মহাদেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা তার চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করেছে।

রমজান উপলক্ষে একটি সামাজিক মাধ্যমে নিজের ইফতারের চিত্রও শেয়ার করেন তিনি। সেখানে মধ্যপ্রাচ্যের ফালাফেল, কাবাব, হুমুস ও ডলমাসের পাশাপাশি দক্ষিণ এশিয়ার পকোড়া, জিলাপি ও সামোসা স্থান পেয়েছিল।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

সম্পর্কিত খবর