Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে লন্ডন বাংলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

লন্ডন বাংলা প্রেসক্লাব আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে লন্ডনের আলতাব আলী পার্কে এক মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদন করা হয়। অংশগ্রহণকারীরা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের ত্যাগ স্মরণ করেন। অনুষ্ঠানে বক্তারা মাতৃভাষার গুরুত্ব ও সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার পাশাপাশি নতুন প্রজন্মকে ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। লন্ডন […]

রোজা রেখে কি রক্ত দেওয়া যাবে?

মানবতার সেবা মহৎ কাজ। প্রয়োজন অনুযায়ী কারও জীবন রক্ষা করা বা প্রয়োজন পূরণ করা অনন্য সওয়াবের কাজ। এতে মহান আল্লাহ সন্তুষ্ট হন। অনেক সময় রক্তের তাত্ক্ষণিক প্রয়োজন হয়, আর সময়মতো রক্ত না পাওয়া কষ্টের মাত্রা একজন রোগীই ভালো বোঝেন। মুফতি জাকারিয়া হারুন জানান, রোজা থাকা অবস্থায় প্রয়োজনে নিজের শরীর থেকে রক্ত নেওয়া বা অন্য কারও […]

সিলেটে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস পালিত

সিলেটে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করে সিলেট জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত […]

রোজা না রাখার অভিযোগে ২ নারীসহ ৯ জন গ্রেপ্তার

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো রাজ্যতে রমজানের প্রথম দিনেই খাবার খাওয়ার অভিযোগে ৯ জন মুসলিমকে গ্রেপ্তার করেছে ইসলামিক পুলিশ বাহিনী ‘হিসবা’। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। কানো রাজ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী বাস করে এবং সেখানে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়াহ আইন কার্যকর রয়েছে। প্রতি বছর রমজান মাসে হিসবা বাহিনী ক্যাফে, রেস্তোরাঁ ও বাজারে অভিযান চালায়। মুসলিমরা […]

দেশে ক্ষমতায় নিজ দল, যুক্তরাজ্যে বিপাকে হাজারো বাংলাদেশি আশ্রয়প্রার্থী

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব এবার পড়েছে সুদূর যুক্তরাজ্য–এর অভিবাসন আদালতগুলোতে। সেখানে রাজনৈতিক আশ্রয়প্রার্থী কয়েক হাজার বাংলাদেশি ও তাদের পরিবার পড়েছেন চরম আইনি অনিশ্চয়তায়। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোটের বড় জয় এবং প্রধান বিরোধী শক্তি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর উত্থান এই পরিস্থিতির পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। […]

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বাধার অভিযোগ, উত্তেজনায় সরাইল

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রাক্কালে সরাইলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি পুষ্পস্তবক অর্পণ না করেই কর্মী-সমর্থকদের প্রহরায় এলাকা ত্যাগ করেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা […]

সিলেটে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের সতর্ক বার্তা

শীতের বিদায়লগ্নে যখন প্রকৃতিতে বসন্তের ছোঁয়া, তখনই বঙ্গোপসাগরে নতুন আবহাওয়াগত পরিস্থিতি তৈরি হয়েছে। বিষুবীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর–এর সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। […]

‘১ হাজার মেয়ের বিয়ে দিতে হবে’—মন্ত্রী আরিফকে পীর সাহেবের আহ্বান

সিলেট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে নির্বাচনের আগে এক হাজার বিবাহযোগ্য মেয়ের বিয়ের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছিল। একই সঙ্গে অসহায় মানুষের জন্য একটি লঙ্গরখানা স্থাপনের কথাও বলা হয়। বরুণার পীর সাহেব রশীদুর রহমান ফারুক এক ধর্মীয় মাহফিলে এ […]

রমজানে গ্যাস সাশ্রয়ে সিলেটসহ সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল

রোজার মাসে গ্যাসের বাড়তি চাহিদা মোকাবিলায় সিলেটসহ দেশের সব এলাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোর বন্ধের সময়সীমা বৃদ্ধি করেছে সরকার। প্রথম রোজা থেকে আগামী ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। এর আগে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘণ্টা স্টেশন বন্ধ রাখা হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই […]

 জোহরান মামদানির প্রিয় মাস রমজান

পবিত্র রমজান উপলক্ষে নিজের অনুভূতির কথা জানিয়েছেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, বছরের এই সময়টিই তার সবচেয়ে প্রিয়। তার ভাষায়, রমজান আত্মসমালোচনা, আত্মশুদ্ধি ও সংহতির এক বিশেষ মাস। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গালফ নিউজ। সংবাদমাধ্যমটির তথ্যমতে, রমজান শুরু হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মামদানি রসিকতা করে বলেন, “এই মুহূর্তে আমি […]