Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ড্রোন হামলায় যুক্তরাজ্যের বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত

ডেস্ক সংবাদ

সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের আক্রোতিরি বিমানঘাঁটি—আরএএফ আক্রোতিরি—ড্রোন হামলার শিকার হয়েছে। সাইপ্রাস সরকার জানিয়েছে, একটি ড্রোন ঘাঁটির ভেতরে আঘাত হেনেছে এবং এতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।

সাইপ্রিয়ট সরকারের মুখপাত্র কনস্টান্টিনোস লেটিম্বিওটিস বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এ বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় বজায় রাখা হয়েছে।

এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় রোববার মধ্যরাতে ঘাঁটিটিতে ড্রোন হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এক বিবৃতিতে বলা হয়, ওই অঞ্চলে অবস্থানরত বাহিনীর নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং সদস্যদের সুরক্ষায় প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সশস্ত্র বাহিনী সম্ভাব্য জবাবি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রথমে জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে আক্রমণে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না। তবে পরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে সরাসরি হামলায় অংশ না নিলেও ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এর পরপরই ড্রোন হামলার ঘটনা ঘটে।

উল্লেখ্য, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত আক্রোতিরি বিমানঘাঁটি যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা হিসেবে বিবেচিত।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

সম্পর্কিত খবর