Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে সেলিম আহমদ চৌধুরীর উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ডেস্ক সংবাদ

পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবক সেলিম আহমদ চৌধুরী। তার ব্যক্তিগত উদ্যোগে নগরীর উপশহর এলাকায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে নগরীর উপশহর বি ব্লক আল বারাকা টেলিকম এর সামনে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এসময় সেলিম আহমদ চৌধুরী বলেন, সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার মাধ্যমেই অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করা সম্ভব। আমাদের চারপাশে অনেক পরিবার রয়েছে যারা নীরবে কষ্ট সহ্য করেন। তাদের মুখে সামান্য হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

তিনি বলেন, পবিত্র রমজান মাস শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি মানবতার মাস। আমি চাই সমাজের গরীব-দুঃখী মানুষের সাথে নিয়ে এই রমজান পালন করতে পারি। আমাদের আশপাশের অসহায়, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি খেয়াল রাখা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। রমজানের শিক্ষা হলো সংযম, সহমর্মিতা ও ভাগাভাগির মানসিকতা। আমরা যদি সামর্থ্য অনুযায়ী একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারি, তাহলেই রমজানের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই এগিয়ে এলে কোনো গরীব মানুষ অভুক্ত থাকবে না।

তিনি আরও বলেন, আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াই, ইফতার ও সেহরিতে সহযোগিতা করি এবং পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করি। তাহলেই পবিত্র রমজান আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে কল্যাণ বয়ে আনবে।

খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তারা বদ্ধপরিকর।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

সম্পর্কিত খবর