Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

২৫ লাখ টাকায় লন্ডনের জাল ভিসা বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার

ডেস্ক সংবাদ

লন্ডনে পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসা দেওয়ার অভিযোগে মনির আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব-৯)। ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বাহিনীটি।
মামলা সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার যোগারকুল এলাকার বাসিন্দা মো. আরিফ আহমেদ (৩০) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিজ্ঞাপন দেখে বিদেশে যাওয়ার বিষয়ে যোগাযোগ করেন। অভিযুক্ত মনসুর আলী তালুকদার ও মনির আহমেদ নিজেদের বৈধ এজেন্সির মাধ্যমে বিদেশে লোক পাঠানোর সঙ্গে যুক্ত বলে পরিচয় দেন।
ফেসবুকে প্রাথমিক কথাবার্তার পর আরিফকে একটি এজেন্সি কার্যালয়ে ডাকা হয়। সেখানে ২৫ লাখ টাকার বিনিময়ে দুই থেকে তিন মাসের মধ্যে লন্ডনের ভিসা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। প্রাথমিকভাবে তিন লাখ টাকা এবং ভিসা পাওয়ার পর বাকি অর্থ পরিশোধের কথা থাকলেও, বিভিন্ন সময়ে নগদ ১৬ লাখ ও ব্যাংকের মাধ্যমে ছয় লাখ টাকাসহ মোট ২৫ লাখ টাকা দেন তিনি।
গত বছরের ২১ ডিসেম্বর সকালে ভুক্তভোগী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছে বোর্ডিং পাস সংগ্রহ করেন। তবে ইমিগ্রেশন চেকের সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার পাসপোর্টে থাকা ভিসা স্টিকারটি জাল বলে শনাক্ত করেন। পরে তিনি বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।
মামলার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় সোমবার (২ মার্চ) বিকেলে সিলেট মহানগরীর শাহপরাণ থানার তামাবিল রোডের দাসপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত পলাতক আসামি মনির আহমেদ (৩৫)কে আটক করা হয়।
জানা গেছে, তার বিরুদ্ধে ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনসহ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে। আটক ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৯ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর