Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

অ্যাশমোলিয়ান মিউজিয়ামে বাংলাদেশি শিল্পী সুরভী জান্নাতের একক চিত্রকলা প্রদর্শনী

ডেস্ক সংবাদ

বাংলাদেশি শিল্পী সোমা সুরভী জান্নাতের একক চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে যুক্তরাজ্যের প্রাচীনতম পাবলিক জাদুঘর অ্যাশমোলিয়ান মিউজিয়ামে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন এই খ্যাতনামা শিল্প ও প্রত্নতত্ত্ব জাদুঘরে গত ২৮ মার্চ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। বাংলাদেশের প্রথম শিল্পী হিসেবে তিনি এখানে একক প্রদর্শনীর সুযোগ পেলেন।

প্রদর্শনীটি কিউরেট করেছেন জাদুঘরের ইস্টার্ন আর্ট বিভাগের প্রধান এবং সাউথ এশিয়ান আর্ট বিভাগের কিউরেটর অধ্যাপক মল্লিকা কুম্বেরা ল্যান্ড্রাস। এতে প্রায় ৪০টি শিল্পকর্ম স্থান পেয়েছে, যার মধ্যে রয়েছে কাগজে আঁকা বিভিন্ন কাজ, ৩০ ফুট দীর্ঘ একটি স্ক্রল এবং একটি অস্থায়ী দেয়ালচিত্র, যা শিল্পী নিজেই গ্যালারির দেয়ালে সম্পন্ন করবেন। প্রদর্শনী উপলক্ষে একটি চিত্রসম্বলিত ক্যাটালগও প্রকাশ করা হয়েছে। এটি চলবে আগামী ১ নভেম্বর পর্যন্ত।

এই আয়োজনটি ‘অ্যাশমোলিয়ান নাও’ সিরিজের অংশ, যা ২০২৩ সালে চালু হয়। এ সিরিজের মাধ্যমে সমসাময়িক শিল্পীদের জাদুঘরের ঐতিহাসিক সংগ্রহ থেকে অনুপ্রাণিত হয়ে নতুন শিল্পকর্ম তৈরির সুযোগ দেওয়া হয়।

‘সোমা সুরভী জান্নাত: ক্লাইমেট কালচার কেয়ার’ শীর্ষক এই প্রদর্শনীটি শিল্পীর ২০২৩ সালের রেসিডেন্সি অভিজ্ঞতার ভিত্তিতে সাজানো। তার কাজে উঠে এসেছে প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক বৈষম্যের আন্তঃসম্পর্ক। সুন্দরবন ও জাদুঘরের সংগ্রহ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি প্রকৃতি-মানব সম্পর্ক, পরিবেশগত সংকট এবং মানুষের দায়বদ্ধতার বিষয়গুলো তুলে ধরেছেন। পাশাপাশি ঝুঁকির মুখে থাকা জনগোষ্ঠীর বাস্তবতাও ফুটে উঠেছে তার শিল্পে। প্রদর্শনীর অধিকাংশ কাজ ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে নির্মিত।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান বলেন, এই প্রদর্শনীটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি পরিবেশ ও পরিচয় নিয়ে বৈশ্বিক আলোচনাকে আরও শক্তিশালী করবে।

অ্যাশমোলিয়ান মিউজিয়ামের পরিচালক জা স্টারজিসের মতে, প্রদর্শনীটি উপস্থাপনা ও পরিসরের দিক থেকে ব্যতিক্রমধর্মী। এটি বাংলাদেশের সমকালীন শিল্প এবং দক্ষিণ এশিয়ার ইতিহাস, সমাজ ও রাজনীতিকে নতুনভাবে আলোচনায় নিয়ে আসবে, বিশেষ করে স্বাধীনতার ৫৫ বছর পূর্তির প্রেক্ষাপটে।

বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রদর্শনীটি আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্রিটিশ কাউন্সিল, সামদানি আর্ট ফাউন্ডেশন, সোথেবিস, গ্যালারি এসপাস এবং চার্লস ওয়ালেস বাংলাদেশ ট্রাস্ট।

শিল্পী সোমা সুরভী জান্নাত ইতোমধ্যে দেশ-বিদেশে স্বীকৃতি অর্জন করেছেন। ২০২০ সালে তিনি সামদানি আর্ট অ্যাওয়ার্ড লাভ করেন এবং লন্ডনের ডেলফিনা ফাউন্ডেশনে কাজ করার সুযোগ পান। একই বছরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডও অর্জন করেন।

২০২৩ সালে অ্যাশমোলিয়ান মিউজিয়ামে ফ্রেয়ার হল সাউথ এশিয়ান আর্টিস্ট-ইন-রেসিডেন্স কর্মসূচিতে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি শিল্পী ছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালে সেখানে তার একক প্রদর্শনী আয়োজন করা হয়েছে।

এর আগে তিনি শ্রীলঙ্কা, ইতালি, ভারত ও চীনে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর