অস্ট্রেলিয়ার ভিসা বাতিল ইস্যুতে আজহারির প্রতিক্রিয়া

বাংলাদেশের আলোচিত ধর্মীয় বক্তা ড. মিজানুর রহমান আজহারি অস্ট্রেলিয়ার ভিসা বাতিল নিয়ে বুধবার (১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বক্তব্য প্রদান করেছেন। তিনি জানান, এই ভিসা বাতিলের খবর ভুল ও বিভ্রান্তিকর এবং তাঁর সাম্প্রতিক কোনো বক্তব্যের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, এখন পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ায় কোনো বক্তৃতা দেননি এবং বিষয়টি সাংবাদিকদের সহজেই যাচাইযোগ্য। […]
গ্ল্যামার জগতকে বিদায় দিয়ে বিবাহ: সিমরিন লুবাবার নতুন অধ্যায়

ছোট পর্দার জনপ্রিয় মুখ সিমরিন লুবাবা শোবিজের গ্ল্যামার জগত থেকে অনেক আগে নিজেকে আলাদা করেছিলেন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ের খবর নিশ্চিত করেছেন। লুবাবা পোস্টে লিখেছেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।” পোস্ট প্রকাশের পর ভক্ত ও নেটিজেনরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসিয়েছেন। […]
আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত আগামী ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। দেশটির জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পরদিন ২৭ মে বুধবার দেশটিতে ঈদুল আজহা উদযাপন হওয়ার সম্ভাবনা আছে। ঈদুল আজহার জন্য ২৭ থেকে ২৯ মে ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আমিরাতের বাসিন্দারা টানা […]
সোলায়মান লেংটার মাজারে সংঘর্ষ, প্রধান খাদেম আহত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হযরত শাহ সোলায়মান লেংটার মাজার-এ সংঘর্ষের ঘটনায় মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়া গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে মাজার প্রাঙ্গণে ১০৭তম লেংটার ওরশ ও মেলার প্রথম দিনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মেলায় হঠাৎ দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ […]
গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটিশ কূটনীতিক বহিষ্কার করল রাশিয়া

মস্কো ও পশ্চিমা বিশ্বের চলমান উত্তেজনার মধ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। সোমবার (৩০ মার্চ) এই পদক্ষেপ নেওয়া হয়। তবে যুক্তরাজ্য অভিযোগটি সরাসরি নাকচ করে একে ‘সম্পূর্ণ অর্থহীন’ বলে দাবি করেছে। রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এক বিবৃতিতে জানায়, সংশ্লিষ্ট কূটনীতিক গোয়েন্দা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যা দেশটির […]
সমাজসেবায় অবদানের স্বীকৃতি: এমবিই পাচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের

সমাজসেবা ও দাতব্য কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি নেতা আবু তাহের যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ এমবিই (Member of the Order of the British Empire) সম্মানে ভূষিত হতে যাচ্ছেন। আগামী ১৩ মে রাজা তৃতীয় চার্লস তার রাজকীয় বাসভবন উইন্ডসর ক্যাসেল-এ আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করবেন। ইতোমধ্যে তার নাম ঘোষণা করা হয়েছে। লন্ডনপ্রবাসী আবু তাহের একজন প্রতিষ্ঠিত কমিউনিটি […]
যুক্তরাজ্যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও দেশাত্মবোধের সঙ্গে বাংলাদেশের ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। শনিবার পূর্ব লন্ডনের একটি হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিরাজুল বাসিত চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ কামরুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন কোষাধ্যক্ষ সৈয়দ জাফর। […]
যুদ্ধের পূর্ণ প্রস্তুতিতে পিছিয়ে ব্রিটিশ নৌবাহিনী: নৌপ্রধানের স্বীকারোক্তি

যুক্তরাজ্যের নৌবাহিনী এখনো পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত নয় বলে স্বীকার করেছেন দেশটির নৌপ্রধান (ফার্স্ট সি লর্ড) জেনারেল স্যার গুইন জেনকিন্স। তিনি বলেন, কার্যকরভাবে যুদ্ধ পরিচালনার সক্ষমতা অর্জনে নৌবাহিনীর এখনও অনেক উন্নয়ন প্রয়োজন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, এমন সরাসরি স্বীকারোক্তির মাধ্যমে জেনকিন্স বর্তমান সামরিক প্রস্তুতি নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলা সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হয়ে […]
মধ্যপ্রাচ্যে তিন দেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব, কুয়েত ও বাহরাইনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে স্পষ্ট হয়েছে যে ইরান তার সামরিক তৎপরতার পরিধি বাড়াচ্ছে। কাতারের রাজধানী দোহা সফরকালে তিনি বলেন, ইরান পরিকল্পিতভাবে আক্রমণের বিস্তার ঘটাচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে […]
অ্যাশমোলিয়ান মিউজিয়ামে বাংলাদেশি শিল্পী সুরভী জান্নাতের একক চিত্রকলা প্রদর্শনী

বাংলাদেশি শিল্পী সোমা সুরভী জান্নাতের একক চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে যুক্তরাজ্যের প্রাচীনতম পাবলিক জাদুঘর অ্যাশমোলিয়ান মিউজিয়ামে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন এই খ্যাতনামা শিল্প ও প্রত্নতত্ত্ব জাদুঘরে গত ২৮ মার্চ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। বাংলাদেশের প্রথম শিল্পী হিসেবে তিনি এখানে একক প্রদর্শনীর সুযোগ পেলেন। প্রদর্শনীটি কিউরেট করেছেন জাদুঘরের ইস্টার্ন আর্ট বিভাগের প্রধান এবং সাউথ এশিয়ান আর্ট বিভাগের […]