Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শর্ত মানছে না ইসরাইল, লেবাননে হামলায় নিহত ১০

ডেস্ক সংবাদ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশের পর লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১০ জন লেবাননের নাগরিক নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন, খবর জানিয়েছে জেরুজালেম পোস্ট।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধবিরতির চুক্তিতে সব ফ্রন্টে যুদ্ধ স্থগিত রাখার শর্ত ছিল। তবে ইসরাইল জানিয়েছে, এই চুক্তির শর্তে লেবানন অন্তর্ভুক্ত নয়। এর পরই দেশটির সেনাবাহিনী লেবাননের ওপর হামলা চালায়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সিডন শহরের একটি ক্যাফেতে হামলায় ৮ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। আল-মায়াদিনের খবর অনুযায়ী, রাস এল-আইন এলাকায় একটি গাড়িতে হামলায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া ওয়াদি বারঘাজ এলাকায় যুদ্ধবিমান হামলার খবর পাওয়া গেছে।

ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর হামলা চলছেই। ইসরাইলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচাই আদরাই টাইর শহরের বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, সম্ভাব্য হামলার আগে জাহরানি নদীর উত্তরে সরে যেতে।

লেবাননের ক্রাইসিস ম্যানেজমেন্ট ইউনিট বাস্তুচ্যুত মানুষদের দক্ষিণে ফিরে না যাওয়ার জন্য সতর্ক করেছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ইসরাইলি হামলায় ১,৫০০-এর বেশি মানুষ নিহত এবং ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযানও শুরু করেছে এবং ‘বাফার জোন’ তৈরির জন্য আরও এলাকা দখল করাই তাদের লক্ষ্য।

Print
Email

সর্বশেষ সংবাদ

5-69d6229ba0f6f
শর্ত মানছে না ইসরাইল, লেবাননে হামলায় নিহত ১০
শর্ত মানছে না ইসরাইল, লেবাননে হামলায় নিহত ১০
Screenshot_36
বাংলাদেশের তরুণদের হোঁচট, নেপালের তরুণদের সাফল্যের গল্প
বাংলাদেশের তরুণদের হোঁচট, নেপালের তরুণদের সাফল্যের গল্প
Screenshot_35
টিউলিপসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৬ এপ্রিল
টিউলিপসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৬ এপ্রিল
85b4b501-149d-40a6-b72c-a1d9d7d59e17 (1)
‎সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে ফাহিমা আহাদ কুমকুম
‎সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে ফাহিমা আহাদ কুমকুম
Screenshot_34
জেট ফুয়েলের দাম লিটারে ২৫ টাকা বাড়ল, এয়ার টিকেটের দামও বাড়তে পারে
জেট ফুয়েলের দাম লিটারে ২৫ টাকা বাড়ল, এয়ার টিকেটের দামও বাড়তে পারে
Screenshot_33
জেল থেকে মুক্তি পেলেন বিবি সাওদা, বললেন ‘আমাদের কথা বলার সুযোগ দিন’
জেল থেকে মুক্তি পেলেন বিবি সাওদা, বললেন ‘আমাদের কথা বলার সুযোগ দিন’

সম্পর্কিত খবর