Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ ও মালয়েশিয়া

ডেস্ক সংবাদ

উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। দুই দেশই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ বাড়ানো এবং মালয়েশিয়ার সমাজে তাদের আরও ভালোভাবে একীভূত করার বিষয়টিতে গুরুত্ব দিয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুত্রাজায়ায় মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে দেশটির উচ্চশিক্ষামন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। সেখানে উচ্চশিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং কর্মশক্তির গতিশীলতা নিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বিস্তারের বিষয়ে মতৈক্য হয়।

বৈঠকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির পরিমাণ বাড়ানো, আন্তঃবিশ্ববিদ্যালয় অংশীদারিত্ব বৃদ্ধি, একাডেমিক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ এবং যৌথ শিক্ষা প্রকল্প চালুর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপত্তা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপরও জোর দেন বাংলাদেশ প্রতিনিধি।

মালয়েশিয়ার মন্ত্রী এসব প্রস্তাবকে স্বাগত জানান এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও সুযোগ-সুবিধা আরও বাড়ানোর বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

বর্তমানে মালয়েশিয়ায় ১১ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। দুই দেশই মনে করে, এই শিক্ষার্থীরা দুই দেশের শিক্ষা ও সামাজিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৈঠকে পারস্পরিক স্বীকৃত যোগ্যতা, যৌথ ডিগ্রি প্রোগ্রাম, দূরশিক্ষণ ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থা উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।

সবশেষে, দীর্ঘমেয়াদি শিক্ষা ও দক্ষতা সহযোগিতা আরও গভীর করার মাধ্যমে দুই দেশের টেকসই জ্ঞানভিত্তিক অংশীদারত্ব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

সম্পর্কিত খবর