Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে না পারলে কর্মকর্তাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী

ডেস্ক সংবাদ

হজযাত্রীদের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

মন্ত্রী বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান, তাই তাদের সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো অবস্থাতেই যাতে তারা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

পরিদর্শনের সময় তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাত্রা প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য সুবিধা সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গেও মতবিনিময় করেন।

এ সময় ধর্মমন্ত্রী আরও জানান, হজযাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। চলতি বছরের প্রথম হজ ফ্লাইটটি রাত ১২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

সম্পর্কিত খবর