Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

নিউহাম কাউন্সিলে লেবারের মেয়র প্রার্থী বাংলাদেশি ফরহাদ হোসেন

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পূর্ব লন্ডনের নিউহাম কাউন্সিলে ক্ষমতাসীন লেবার পার্টির মনোনয়নে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ হোসেন। নিউহামের ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি লেবার পার্টির হয়ে মেয়র পদে প্রার্থী হলেন।

আগামী ৭ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি কনজারভেটিভ, গ্রীন, লিবারেল ডেমোক্র্যাটসহ মোট সাতজন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বহুজাতিক এই বরোতে বিশ্বের ২০০টিরও বেশি ভাষাভাষী মানুষের বসবাস। সরকারি তথ্য অনুযায়ী, এখানে প্রায় ৪০ থেকে ৫০ হাজার বাংলাদেশি বংশোদ্ভূত বাসিন্দা রয়েছেন, যা মোট জনসংখ্যার একটি বড় অংশ।

১৯৬৫ সালে প্রতিষ্ঠার পর থেকে নিউহাম বরো লেবার পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং এখন পর্যন্ত দলটি এখানকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

ফরহাদ হোসেনের পারিবারিক শিকড় সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজোড় ইউনিয়নে। তাঁর বাবা মোহাম্মদ জয়নাল আবেদীন ও মা নাজমা বেগম ১৯৬৫ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। লন্ডনে জন্ম নেওয়া ফরহাদ নিউহামেই বেড়ে ওঠেন। তিনি স্থানীয় স্কুলে পড়াশোনা শেষে নিউহাম সিক্সথ ফর্ম কলেজ থেকে এ-লেভেল সম্পন্ন করেন এবং পরে ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে তিনি শিক্ষকতা করেছেন, লন্ডন অলিম্পিক বিড টিমে কাজ করেছেন এবং সাত বছর এনএইচএসে প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি লওয়ার থেমস ক্রসিং প্রকল্পে যুক্ত আছেন। পাশাপাশি কমিউনিটি কার্যক্রম ও ক্রিকেট উন্নয়নেও সক্রিয় ভূমিকা রাখছেন।

২০০৬ সালে একটি স্থানীয় পরিকল্পনা সংক্রান্ত ইস্যুতে বাসিন্দাদের প্রতিনিধিত্ব করতে গিয়ে রাজনীতির প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। পরে লেবার পার্টিতে যোগ দিয়ে ২০১০ সালে কাউন্সিলর নির্বাচিত হন এবং ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ সময় তিনি কমিউনিটি নিরাপত্তা ও আর্থিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।

এক সাক্ষাৎকারে ফরহাদ জানান, নির্বাচিত হলে তিনি স্থানীয় মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেবেন। তাঁর প্রতিশ্রুতির মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা খাতে বাড়তি বিনিয়োগ, যত্রতত্র ময়লা ফেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিরাপত্তা জোরদার এবং প্রথম পার্কিং পারমিট বিনামূল্যে দেওয়া। পাশাপাশি বড় সিদ্ধান্তে বাসিন্দাদের মতামত নিশ্চিত করতে কমিউনিটি ব্যালট চালুর কথাও বলেছেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, জয়ী হলে নিউহামকে আরও অংশগ্রহণমূলক, সেবামুখী ও অন্তর্ভুক্তিমূলক বরো হিসেবে গড়ে তুলতে পারবেন।

বর্তমানে নিউহাম বরোয় তিনটি পার্লামেন্টারি আসন রয়েছে এবং সবগুলোতেই লেবার পার্টির এমপি নির্বাচিত। লন্ডনের ৩২টি বরোর মধ্যে মাত্র চারটিতে নির্বাহী মেয়র ব্যবস্থা চালু আছে, যার একটি নিউহাম।

এদিকে, পূর্ব লন্ডনের আরেক গুরুত্বপূর্ণ বরো টাওয়ার হ্যামলেটসে বর্তমান মেয়র লুৎফুর রহমান আবারও প্রার্থী হয়েছেন। সেখানে লেবার পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত সিরাজুল ইসলাম। বিশ্লেষকদের মতে, এই দুই প্রার্থীর মধ্যেই মূল লড়াই হতে পারে এবং আবারও বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর বিজয়ের সম্ভাবনা রয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

সম্পর্কিত খবর