Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা

গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
Abul Hasnat

শতবর্ষেরও বেশি সময় আগের মহৎ এক অবদানের স্বীকৃতি! ১৯১৮ সালে বিদ্যালয়ের জন্য জমি দানকারী প্রয়াত শ্রী চূঁড়া মণি নমঃ-এর পরিবারের সদস্যদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে এক আবেগঘন ও ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন হয়েছে গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতাব্দীরও বেশি সময় আগের সেই ভূমিদাতা পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

শতবর্ষী এই অবদানের পাশাপাশি অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক শিক্ষাবৃত্তি অর্জনকারী ৭ জন কৃতি শিক্ষার্থীকেও সংবর্ধনা দেওয়া হয়। ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত সাফাত আহমদ, অর্পন পাল, মাইশা জান্নাত, মুর্শিদা ইসলাম নীহা, তাহমিদা বেগম, মাহিয়া জান্নাত উমামা ও ঐশী বিশ্বাসের হাতে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এছাড়াও দুই যুগেরও বেশি সময় ধরে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ হায়াত আহমদকে বিশেষ সম্মাননা জানানো হয়।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জোবায়ের আহমদের প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক হায়াত আহমদ এবং সঞ্চালনা করেন সাবেক শিক্ষার্থী তাওহীদুর রহমান শাহ্। এলাকার শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?

গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন

সম্পর্কিত খবর