প্রধানমন্ত্রী এন্ডি বার্ণহ্যাম ব্রিটিশ নাগরিকদের জরুরী পরিস্থি মোকাবিলায় অন্তত তিন দিনের জন্যে টিনজাত খাবার ও বোতলজাত পানি মজুদ করে রাখার পরামর্শ দেওয়ার পর এবার ডিফেন্স সেক্রেটারী ওয়েস স্ট্রিটিং ১ হাজার দিনের মধ্যে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানালেন। দ্যা টেলিগ্রাফ পত্রিকায় এক কলামে ডিফেন্স সেক্রেটারী ওয়েস স্ট্রিটিং লিখেছেন, ২০৩০ সাল নাগাদ সামরিক শক্তি ও যুদ্ধকালীন অর্থনীতি এমন অবস্থানে নিয়ে আসতে পারে, যেখান থেকে আক্রমণ চালাতে সক্ষম হবে। ২০৩০ সালের মধ্যেই ব্রিটেনের ডিফেন্স আক্রমণের জন্য প্রস্তুত হতে হবে।






