বগুড়ায় তারেক রহমানের ব্যবহৃত বাড়ির সংস্কারকাজ শুরু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে অবস্থানকালে বগুড়ায় গেলে যে বাড়িটিতে থাকতেন, সেই বাড়িটি বর্তমানে সংস্কার করা হচ্ছে। বগুড়া শহরের সূত্রাপুর এলাকার রিয়াজ কাজী লেনে অবস্থিত বাড়িটি সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর মালিকানাধীন। জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন তারেক রহমান। দীর্ঘদিন অযত্ন ও অবহেলায় পড়ে থাকায় বাড়িটি প্রায় পরিত্যক্ত অবস্থায় […]
কুকুরছানা হত্যায় গ্রেপ্তার নারীর সঙ্গে কারাগারে ২ বছরের শিশু

পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুরছানা বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া গৃহবধূ নিশি রহমান (৩৮) বর্তমানে কারাগারে তার দুই বছরের শিশুর সঙ্গে রয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদী থানা থেকে নিশি রহমানকে পাবনা আমলি আদালতে নেওয়া হয়। আমলি-২ আদালতের বিচারক তরিকুল ইসলাম তাকে জামিন না দিয়ে কারাগারে […]
৮ কুকুরছানা হত্যায় মামলা, বাসভবন ছাড়লেন অভিযুক্ত

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে সরকারি বাসভবন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ পাওয়ার পর তিনি পরিবারসহ বাসভবন ছেড়ে ভাড়া বাড়িতে উঠেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, সোমবার তাকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয় এবং মঙ্গলবার তিনি বাসা খালি করে চলে যান। কুকুরছানা […]
বিচারকের বাসায় হামলা: ছুরিকাঘাতে ছেলেকে হত্যা, স্ত্রী আহত

রাজশাহীতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তাঁর ছেলে তাওসিফ রহমান (সুমন) কে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলায় গুরুতর আহত হয়েছেন বিচারকের স্ত্রী তাসমিন নাহার। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর ডাবতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। রামেক হাসপাতালের […]
বিড়ালের গলা কেটে হত্যার ঘটনায় নারীর বিরুদ্ধে জিডি

বগুড়ার আদমদীঘিতে একটি বিড়ালকে গলা কেটে হত্যার অভিযোগে বুলবুলি নামে এক নারীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বুধবার বিকেলে পুলিশ নিহত বিড়ালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠিয়েছে। এ ঘটনায় ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন বাদী হয়ে আদমদীঘি থানায় জিডি করেন। থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার […]
‘হাতে সময় নেই, টাকা না দিলে মরতে হবে’ — যুবককে হুমকির চিঠি

নওগাঁর রাণীনগর উপজেলায় এক যুবকের বাড়ির বারান্দায় রেখে অজ্ঞাত ব্যক্তিরা হুমকির চিঠি দিয়েছে। চিঠিতে তাকে ৫০ হাজার টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গাপুর খানপাড়া গ্রামে। হুমকিপ্রাপ্ত যুবক মোকাদ্দেস হোসেন খান সঞ্চয়, মৃত মোতাহার হোসেন খানের ছেলে। বুধবার (২৯ অক্টোবর) ভোরে সঞ্চয়ের বাড়ির বারান্দায় চিঠিটি পাওয়া যায়। তাতে লেখা ছিল— “আমাদের […]
শাহজাদপুরে এক রাতে ১৬টি কবর থেকে কঙ্কাল চুরি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে এক রাতেই ১৬টি কবরের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে দুর্বৃত্তরা এ চাঞ্চল্যকর ঘটনা ঘটায়। চুরি শেষে ঘটনাস্থলে পড়ে থাকে কবর খোঁড়ার যন্ত্র, ট্রাউজার ও গেঞ্জির মতো কিছু সরঞ্জাম। ঘটনার খবর ছড়িয়ে পড়লে বুধবার (২২ অক্টোবর) সরেজমিনে কবরস্থানে ভিড় করেন উৎসুক স্থানীয়রা। কবর খোঁড়া অবস্থায় […]
রাত নামলেই ডাকাত আতঙ্ক

নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক ডাকাতির ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। প্রায় প্রতিরাতে সড়কে গাছ ফেলে যানবাহন থামিয়ে যাত্রীদের জিম্মি করে সর্বস্ব লুটে নিচ্ছে ডাকাত দল। বাজারের দোকানপাটও নিরাপদ নয়। স্থানীয়রা বলছেন, পুলিশের টহল ও নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় ডাকাতরা লাগাতার তাণ্ডব চালাচ্ছে। এর ফলে রাত হলেই এলাকা জনশূন্য […]
শিবগঞ্জে গায়ে হলুদের রাতেই কনের মৃত্যু, শোকের ছায়া

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামে গায়ে হলুদের রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৌমিতা খাতুন (২৫) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। মৌমিতা ছিলেন কিচক ইউনিয়নের হরিপুর চলনাকাঁথী ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক গাজীউর রহমানের বড় মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার বিয়ে ঠিক হয়েছিল আগামী সোমবার (১৩ অক্টোবর)। […]
ভিক্ষুকের ঘরে দুই বস্তা টাকা! টাকা গণনায় ব্যস্ত এলাকাবাসী

সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবনযাপন করা এক বৃদ্ধার ঘর থেকে উদ্ধার হয়েছে পুরো দুই বস্তা টাকা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর থেকে স্থানীয়রা ওই টাকা গণনায় ব্যস্ত সময় পার করছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য ও কৌতূহল। প্রত্যক্ষদর্শীরা জানান, ৬৫ বছর বয়সী মোছা. সালেয়া বেগম প্রায় […]