Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

রমজান মাসে দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকসের অঙ্গসংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা-র যৌথ আয়োজনে সোমবার বেলা ১১টা ৩০ মিনিটে পবিত্র রমজান মাসে দিনের বেলায় পানাহার থেকে বিরত রাখতে হোটেল-রেস্তোরা বন্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৩০ মিনিটের অবস্থান কর্মসূচি পালন করা হয় এবং […]

কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কয়েকটি এলাকায়

ট্রান্সফরমার মেরামত ও সংস্কার এবং সঞ্চালন লাইন উন্নয়ন কাজের জন্য মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সিলেটের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালাবাজার ফিডারের […]

সিলেটে যথাযোগ্য মর্যাদায় জেনারেল ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর (অব.) ৪২তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার সকালে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন তাঁর সমাধিস্থলে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই বীর সেনানীকে স্মরণ করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল […]

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের নবনির্বাচিত এমপিরা

বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে মোহাম্মদ শিশির মনির লেখেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি […]

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের বিক্ষোভ

দেশের বিভিন্ন স্থানে নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। সমাবেশে দলটির আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের […]

সিলেটে ৫৫ বছরে একটি ও ৩০ বছরে অন্যটি আসনে বিএনপির উদ্ধার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার দুটি গুরুত্বপূর্ণ আসনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বিএনপি। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ ভেঙে এক আসনে ৫৫ বছরের রেকর্ড গড়েছে দলটি, আরেকটি আসন পুনরুদ্ধার করেছে টানা ৩০ বছর পর। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনটি দীর্ঘদিন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এবার সেই আসনেই ৫৫ বছরের রেকর্ড ভেঙে বিপুল ব্যবধানে জয় […]

মন্ত্রিসভায় সিলেট বিভাগের সম্ভাব্যদের মধ্যে আলোচনায় সাত জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ঝড়ো বিজয়ের পর মন্ত্রিপরিষদ গঠন নিয়ে জল্পনা শুরু হয়েছে। সিলেট বিভাগ থেকে মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন-এ নিয়ে বিএনপি নেতা-কর্মী এবং সাধারণ মানুষের আগ্রহও শেষ নেই। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সিলেট-১ আসনের খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের কলিম উদ্দিন আহমদ মিলন, মৌলভীবাজার-৩ আসনের এম নাসের রহমান, […]

মসজিদের মিম্বর থেকে সংসদে আবুল হাসান

মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদের সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবুল হাসান। ৫৯ বছর বয়সী এই এমপির পেশা ইমাম ও খতিব। এছাড়া তিনি একজন শিক্ষকও। এলাকায় তিনি ইসলামী বক্তা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছেন। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ১১ দলের জোটের প্রার্থী, খেলাফত মজলিসের আবুল হাসানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন জেলা […]

দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন থেকে সংসদে দুই জন

সুরমা নদীর দক্ষিণ পার্শ্বকে একসময় সিলেটের সদর দক্ষিণ বলা হত। ২০০১ সালে বিএনপি সহ চার দলীয় জোট সরকারের ক্ষমতায় আসার পর, দক্ষিণ সুরমা বাসির দাবির প্রেক্ষিতে দক্ষিণ সুরমা কে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গঠন করা হয়। এই দক্ষিণ সুরমা উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়নের নাম তিন নম্বর তেতলী। সেই ঐতিহ্যবাহী তেতলী ইউনিয়নের আহমেদপুর গ্রামে জন্মগ্রহণ করেন বিএনপি […]

সিলেট-৬ আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী জয়ী

সিলেট-৬ আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী জামায়াতের প্রার্থী মো. সেলিম উদ্দিনকে পরাজিত করে জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকের এমরান আহমদ চৌধুরী ১০ হাজার ৮৮৫ ভোটের ব্যবধানে সেলিম উদ্দিনকে (দাঁড়িপাল্লা প্রতীক) পিছনে রেখেছেন। বেসরকারি সূত্রের তথ্য অনুযায়ী, এমরান আহমদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৬২২ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. সেলিম উদ্দিন পেয়েছেন […]