Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ভোটের ফলাফল জানতে সময় লাগতে পারে, জানাল নির্বাচন কমিশন

ডেস্ক সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে ফলাফল কখন জানা যাবে—এ নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। কারণ এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। ফলে ভোট গণনা ও ফল প্রকাশে অতীতের তুলনায় কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট গণনা শুরু হবে। কেন্দ্রীয়ভাবে গণনা শেষে ফলাফল প্রথমে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে তা জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হয়ে নির্বাচন কমিশনে পৌঁছাবে। পরে কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে।

সাধারণত বাংলাদেশ বেতার ও টেলিভিশনে নির্বাচনের ফলাফল প্রচার করা হয়ে থাকে। অতীতের সংসদ নির্বাচনে দেখা গেছে, মধ্যরাত নাগাদ বিভিন্ন আসনে কোন প্রার্থী এগিয়ে আছেন সে সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পাওয়া যায়। তবে এবার সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় গণনা প্রক্রিয়ায় বাড়তি সময় লাগতে পারে।

ধারণা করা হচ্ছে, অনানুষ্ঠানিক পূর্ণাঙ্গ ফলাফল জানতে শুক্রবার দুপুর বা বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ফলাফল নিয়ে কোনো আপত্তি না থাকলে যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশ করবে, যা হবে সরকারি আনুষ্ঠানিক ফলাফল। এটি প্রকাশ হতে শনিবার বা রোববার পর্যন্ত সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আইন অনুযায়ী, চূড়ান্ত গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের বিধান রয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর