Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্য সংঘাতে জড়াতে চায় না, চটলেন ট্রাম্প

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মধ্যপ্রাচ্যের সংঘাতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে মার্কিন সেনারা ইসরায়েলের সঙ্গে মিলিয়ে ইরানে হামলা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরানে হামলার জন্য যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী অত্যধিক সময় নিয়েছেন। তিনি বলেন, চাগোস দ্বীপপুঞ্জের দিয়াগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের বিষয়ে জটিলতা তৈরি হয়েছিল। এ ঘটনায় ইতিমধ্যেই […]

সিলেটের কবি নজরুল অডিটরিয়াম আবার ফিরছে এম. সাইফুর রহমানের নামে

সিলেট রিকাবীবাজারে অবস্থিত সরকারি মিলনায়তন কবি নজরুল অডিটরিয়ামের নাম আবার ফিরছে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম. সাইফুর রহমানের নামে। এ তথ্য মঙ্গলবার সিলেট সফরে এসে মিলনায়তন পরিদর্শনকালে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম আলম। দীর্ঘদিন জরাজীর্ণ হয়ে পড়া এই অডিটরিয়ামের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে সংস্কারের জন্য ২ কোটি টাকা বরাদ্ধ […]

এয়ারপোর্ট-সালুটিকর সড়কে টং দোকান ঘিরে মাদকের রমরমা বাণিজ্য

সিলেট-ভোলাগঞ্জ সড়কের এয়ারপোর্ট থেকে সালুটিকর অংশ—দিনে স্বাভাবিক যানচলাচল, আর সন্ধ্যা নামলেই ভিন্ন চিত্র। রাস্তার পাশের ছোট ছোট টং দোকানগুলো যেন পরিণত হয় মাদকের আখড়ায়। অভিযোগ, হাত বাড়ালেই মিলছে ফেনসিডিল ও ইয়াবা। সরেজমিন অনুসন্ধানে লালবাগ, সিঙ্গারপুল ও সালুটিকর ব্রিজসংলগ্ন এলাকায় দেখা যায়, সন্ধ্যার পর থেকেই মোটরবাইক, প্রাইভেটকার ও সিএনজির আনাগোনা বাড়তে থাকে। শহর ও শহরতলী থেকে […]

জাতীয় মাসিক স্বাস্থ্যবিধি কৌশলপত্র বাস্তবায়ন কর্মশালা অনুষ্ঠিত

সিলেটে ‘জাতীয় মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র বাস্তবায়নের উদ্দেশ্যে আর্থিক প্রাক্কলনসহ কর্মপরিকল্পনা-২০২৫’ বাস্তবায়ন ও অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের আয়োজনকৃত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। বিভাগীয় […]

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দুই দেশের সম্পর্কের সেতুবন্ধন

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ইন্দো-প্যাসিফিক বিষয়ক ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রাকে পাঠানোর জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। উভয়পক্ষ বাংলাদেশ-যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক, দৃঢ় জনসম্পৃক্ততা এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। সাক্ষাতে শিক্ষা, অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, […]

২৫ লাখ টাকায় লন্ডনের জাল ভিসা বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার

লন্ডনে পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসা দেওয়ার অভিযোগে মনির আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব-৯)। ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বাহিনীটি। মামলা সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার যোগারকুল এলাকার বাসিন্দা মো. আরিফ আহমেদ (৩০) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিজ্ঞাপন দেখে বিদেশে যাওয়ার বিষয়ে […]