Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নকল ঠেকাতে দাখিল পরীক্ষায় কেন্দ্রে বসছে সিসিটিভি ক্যামেরা

চলতি বছরের দাখিল পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজন নিশ্চিত করতে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্র সচিবরা পরীক্ষা চলাকালীন সিসিটিভিতে ধারণকৃত ভিডিও প্রতি সাত দিনে একবার ই-মেইলের মাধ্যমে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রককে পাঠাবেন। বিজ্ঞপ্তিতে […]

দিরাইয়ে টিউবওয়েল চাপলেও পানির সংকট ভয়াবহ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের পুরাতন টিউবওয়েলগুলোতে পানি উঠছে না, কারণ ভূগর্ভস্থ পানির স্তর ৩২–৪০ ফুট নিচে নেমে গেছে। বছরের তুলনায় এবারের সমস্যা আরও গুরুতর। সামর্থ্যবানরা ডিপ টিউবওয়েল বসালেও নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো পানির অভাবে চরম ভোগান্তিতে রয়েছেন। পুরাতন টিউবওয়েল অচল হয়ে যাওয়ায় স্থানীয়রা দূর-দূরান্ত থেকে পানি […]

৩০ দিন ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন ইরান, ভোগান্তিতে সাধারণ মানুষ

যুদ্ধ পরিস্থিতির প্রভাবে টানা ৩০ দিন ধরে ইন্টারনেট থেকে কার্যত বিচ্ছিন্ন রয়েছে ইরান। চলমান এই ব্ল্যাকআউট দেশটির নাগরিকদের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকসের তথ্য অনুযায়ী, ইরানে ইন্টারনেট সংযোগ বর্তমানে স্বাভাবিক সময়ের তুলনায় মাত্র ১ শতাংশে নেমে এসেছে। প্রায় ৬৯৬ ঘণ্টা ধরে দেশটির মানুষ কার্যত ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত, যা নজিরবিহীন […]

সিলেটে বাড়ছে হামের সংক্রমণ, চালু হলো আইসোলেশন কেন্দ্র

সিলেটে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আক্রান্তদের জন্য বিশেষ আইসোলেশন কেন্দ্র চালু করা হয়েছে। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে ১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের বয়স ৬ মাস থেকে ২২ বছরের মধ্যে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সংক্রমণ বাড়তে থাকায় রোগীদের অন্যদের থেকে আলাদা রাখতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালকে ডেডিকেটেড আইসোলেশন কেন্দ্র হিসেবে […]

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত সরকারের

দীর্ঘদিনের সমালোচনা ও গ্রাহকদের অসন্তোষের পর প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ কেটে নেওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই গ্রাহকদের মধ্যে ক্ষোভ […]

টিউলিপকে আদালতে হাজিরে গেজেট প্রকাশের নির্দেশ

রাজধানীর একটি আদালত টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুজনকে আগামী ৮ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন। রোববার (২৯ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন। এদিন গেজেট প্রকাশ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তা বিজি প্রেস থেকে প্রকাশ না হওয়ায় আদালত নতুন করে সময় নির্ধারণ করেন। […]

পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং বাধ্যতামূলক করার সিদ্ধান্ত

সড়কে শৃঙ্খলা ফেরানো ও যানবাহন নিয়ন্ত্রণ আরও কার্যকর করতে দেশের সব পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক সভা শেষে তিনি জানান, এই ব্যবস্থার মাধ্যমে যানবাহনের গতি, নির্ধারিত রুট, যাত্রাপথ এবং রুট পারমিটসহ বিভিন্ন বিষয় সহজেই তদারকি করা […]

খাবার ও পানির সংকটে ভূমধ্যসাগরে প্রাণ গেল সুনামগঞ্জের ১০ জনের

লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময় ভয়াবহ মানবিক বিপর্যয়ের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন সুনামগঞ্জের অন্তত ১০ জন। মূলত দীর্ঘ সময় সমুদ্রে ভেসে থাকার কারণে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটই তাদের মৃত্যুর প্রধান কারণ বলে জানা গেছে। বেঁচে ফেরা ও উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে জানা যায়, নৌযানটি পথ হারিয়ে ফেলে এবং টানা প্রায় ছয় […]

যুদ্ধের প্রভাবে যুক্তরাজ্যে ওষুধ সংকটের আশঙ্কা, বাড়তে পারে দাম

ইরানকে ঘিরে চলমান সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাজ্যে অচিরেই ওষুধের সরবরাহে সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কয়েক সপ্তাহের মধ্যেই ব্যথানাশক ও ক্যানসারের ওষুধসহ বিভিন্ন জরুরি ওষুধের ঘাটতি তৈরি হতে পারে। একই সঙ্গে ওষুধের দাম বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। সংঘাতের কারণে তেল, গ্যাস, সার ও হিলিয়ামের মতো গুরুত্বপূর্ণ কাঁচামালের সরবরাহ ব্যাহত হয়েছে, যার […]