Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সমাজসেবায় অবদানের স্বীকৃতি: এমবিই পাচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের

ডেস্ক সংবাদ

সমাজসেবা ও দাতব্য কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি নেতা আবু তাহের যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ এমবিই (Member of the Order of the British Empire) সম্মানে ভূষিত হতে যাচ্ছেন।

আগামী ১৩ মে রাজা তৃতীয় চার্লস তার রাজকীয় বাসভবন উইন্ডসর ক্যাসেল-এ আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করবেন। ইতোমধ্যে তার নাম ঘোষণা করা হয়েছে।

লন্ডনপ্রবাসী আবু তাহের একজন প্রতিষ্ঠিত কমিউনিটি সংগঠক, সাহিত্যিক ও পেশাদার হিসাবরক্ষক। বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর গ্রামে তার জন্ম। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি অনুরাগী তিনি ছাত্রজীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত হন। তার রচনায় প্রবাসজীবন, মানবতা, সামাজিক দায়বদ্ধতা ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন দেখা যায়। তার প্রকাশিত বই ও নাটকের সংখ্যা দশের বেশি।

১৯৮৭ সালে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর তিনি পেশাগত জীবনে সফলতা অর্জন করেন। ১৯৯৯ সালে পূর্ব লন্ডনে প্রতিষ্ঠা করেন Mahi & Co Certified Practising Accountants, যা বর্তমানে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। তিনি বিভিন্ন ব্যক্তি, ব্যবসা ও সামাজিক সংগঠনকে আর্থিক পরামর্শ দিয়ে আসছেন এবং Institute of Certified Practising Accountants-এর ফেলো সদস্য।

বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় অবদান রাখতে তিনি সংহতি সাহিত্য পরিষদ-এর অন্যতম প্রতিষ্ঠাতা। সংগঠনটি যুক্তরাজ্যে বাংলা সাহিত্যচর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। ভিশন কেয়ার ফাউন্ডেশন-এর মাধ্যমে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হচ্ছে। এছাড়া মাসুমা মেমোরিয়াল ট্রাস্ট-এর মাধ্যমে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করা হচ্ছে এবং টি-ফাইভ টেইলরিং ট্রেনিং সেন্টারের মাধ্যমে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।

শিক্ষাক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য। তিনি সিলেটের আল ইমদাদ ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ব্রিজ অ্যাকাডেমি-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক। এই প্রতিষ্ঠানটি তরুণদের ইংরেজি ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে।

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে তিনি ‘হ্যাভেন কেয়ার হোম’ নামে একটি প্রকল্প নিয়ে কাজ করছেন, যেখানে বৃদ্ধ ও অসহায় মানুষের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এমবিই প্রাপ্তির প্রতিক্রিয়ায় আবু তাহের বলেন, তার কাজের মূল লক্ষ্য সবসময় মানুষের কল্যাণ, সংস্কৃতির বিকাশ এবং প্রজন্মের মধ্যে মূল্যবোধের সেতুবন্ধন তৈরি করা। তিনি মনে করেন, ব্যক্তিগত সাফল্যের চেয়ে সমাজের কল্যাণে অবদান রাখাই প্রকৃত অর্জন।

তার স্ত্রী মিতা তাহের একজন সুপরিচিত কণ্ঠশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক। দুই পুত্র ও এক কন্যাসহ তিনি বর্তমানে লন্ডনে বসবাস করছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর