নাসুমের বকেয়া বিতর্ক: সব অর্থ পরিশোধের দাবি সিলেট টাইটান্সের

বিপিএলের সর্বশেষ আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলা জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদের ৩৫ লাখ টাকা পারিশ্রমিক বকেয়া রয়েছে—এমন দাবিকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর সোমবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তারা দাবি করেছে, নাসুম আহমেদের পারিশ্রমিকসহ সব পাওনা ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে এবং […]
ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধকরণের বিরোধিতায় লন্ডনে বিক্ষোভ, গ্রেপ্তার ৫২৩

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন Palestine Action-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের ট্রাফালগার স্কয়ারে আয়োজিত এই কর্মসূচি থেকে ৫২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। Metropolitan Police জানিয়েছে, একটি নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন প্রদর্শনের অভিযোগে এসব গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় এ তথ্য নিশ্চিত করে। গত ফেব্রুয়ারিতে […]
আইএলআর পেতে ১০ বছর অপেক্ষা, বেনিফিট কমানোর পথে ব্রিটেন

যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থায় গত পাঁচ দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী স্থায়ী বসবাসের অনুমতি বা Indefinite Leave to Remain (আইএলআর) পাওয়ার সময়সীমা বর্তমান ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ২০২৬ সালের এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হলে যুক্তরাজ্যে থাকা হাজারো প্রবাসী, বিশেষ করে বাংলাদেশি অভিবাসীদের […]
যুক্তরাজ্যে বেড়েছে তেল চুরি, পাম্পে ‘জেরিক্যান দস্যু’দের হানা

ইরান-সংকটের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় যুক্তরাজ্যে জ্বালানি তেল চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বিভিন্ন তেল পাম্প, ব্যক্তিগত গাড়ি ও ট্রাক থেকে সংঘবদ্ধ চোরদের জ্বালানি চুরির ঘটনা বাড়ছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম The Mirror-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব ও মূল্যবৃদ্ধির কারণে যুক্তরাজ্যে পেট্রোলের দাম প্রায় ২০ শতাংশ এবং […]
আল-বারাকাহ মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসায় ইফতেতাহী দারস অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত আল-বারাকাহ মোহাম্মদিয়া ইসলামিয়া গৌরীনগর মাদ্রাসায় ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের ইফতেতাহী দারস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) মাদ্রাসা মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার মুহতামীম হাফিজ মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে এবং হাফিজ মাওলানা ইমরান হুসাইন সেলিম ও মাওলানা আফজল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশ-বিদেশের খ্যাতিমান উলামায়ে কেরাম অংশগ্রহণ […]
ব্রিটেনে রিফর্ম পার্টির ‘বাংলাদেশি’ প্রার্থী ঘিরে বিতর্ক

যুক্তরাজ্যের ডানপন্থি রাজনৈতিক দল Reform UK-এর হয়ে একজন বাংলাদেশি নাগরিককে প্রার্থী করা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি জাতীয় পরিচয় ও ব্রিটিশ রাজনীতিতে বিদেশি নাগরিকদের অংশগ্রহণ নিয়ে পুরোনো আলোচনাকে আবার সামনে এনেছে। ২৩ বছর বয়সী অ্যাডি মো. আসাদুজ্জামান, যিনি ‘ইনডেফিনিট লিভ টু রিমেইন’ সুবিধা নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন, আগামী মে মাসে অনুষ্ঠেয় পোর্টসমাউথ সিটি […]
হরমুজ প্রণালিতে টোল আদায় আন্তর্জাতিক আইনবিরোধী: যুক্তরাজ্য

হরমুজ প্রণালিতে চলাচলকারী বিদেশি জাহাজ থেকে টোল আদায়ের ইরানের উদ্যোগকে আন্তর্জাতিক সমুদ্র আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী Yvette Cooper। তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্যের স্বার্থে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ সব দেশের জন্য উন্মুক্ত রাখা জরুরি। লন্ডনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি জানান, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক জলপথ, যেখানে কোনো দেশ একতরফাভাবে টোল আরোপ বা নিয়ন্ত্রণ […]
হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের পাশে নয় যুক্তরাজ্য

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অবরোধে সরাসরি যুক্ত হচ্ছে না যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম BBC জানিয়েছে, হরমুজ প্রণালি ঘিরে এই পদক্ষেপে লন্ডন সতর্ক ও সংযত অবস্থান নিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ইরানের বন্দরগুলো অবরোধের কাজে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ বা সেনা মোতায়েন করা হবে না। তবে অঞ্চলে তাদের মাইন অপসারণকারী জাহাজ ও ড্রোন প্রতিরোধ ব্যবস্থা কার্যকর থাকবে। যুক্তরাজ্য সরকারের […]