যুক্তরাজ্যে শাবানা মাহমুদের কথা পাত্তাই দিলেন না স্টারমারঃ বরখাস্ত হচ্ছেন না অভিবাসনমন্ত্রী

যুক্তরাজ্যের রাজনীতিতে ক্ষমতার দ্বন্দ্ব এখন তুঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের কড়া অনুরোধ সত্ত্বেও অভিবাসনমন্ত্রী মাইক ট্যাপকে বরখাস্ত করতে পরিষ্কার অস্বীকৃতি জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কেয়ার ওয়ার্কারদের পিআর পাওয়ার সময়সীমা বাড়ানোর বিরোধিতা করে নিবন্ধ লিখেছিলেন অভিবাসনমন্ত্রী মাইক ট্যাপ। যার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বরখাস্তের জন্য প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করেছিলেন। তবে স্টারমার তাকে শুধু সতর্ক করেই দায়িত্ব বহাল রেখেছেন। […]
স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে সরানোর দাবি! ব্রিটেনের ক্ষমতাসীন দলেই নজিরবিহীন গৃহযুদ্ধ

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিতে উত্তাল হয়ে উঠেছে ব্রিটিশ রাজনীতি। লেবার পার্টির প্রবীণ নেতা আলফ ডাবস সরাসরি নতুন প্রধানমন্ত্রীর কাছে এই দাবি জানিয়েছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত কঠোর আশ্রয় ও অভিবাসন নীতি বাতিলেরও জোর আহ্বান জানান। ডাবসের অভিযোগ, এই নতুন বিলে অসুস্থ শিশুদের দেশ থেকে বের করা এবং হাতকড়া পরানোর মতো নিষ্ঠুর […]
শরণার্থীদের জন্য ৩টি নতুন পথ খুলছে ব্রিটেন! একই সাথে আসছে কঠোর আইনি কড়াকড়ি

যুক্তরাজ্যে শরণার্থী ও অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এনে আগামী সপ্তাহে সংসদে নতুন বিল আনতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। এই বিলে প্রকৃত শরণার্থীদের জন্য নতুন নিরাপদ ও বৈধ অভিবাসন পথ চালুর ঘোষণা দেওয়া হচ্ছে। তবে একই সাথে মানবাধিকার ও আধুনিক দাসত্ব আইনের অপব্যবহার রুখতে একাধিক কঠোর নিয়মও রাখা হয়েছে। সরকারের লক্ষ্য, এই নতুন নিরাপদ ও […]
হোটেল ছেড়ে এবার মিলিটারী ক্যাম্পে রাখা হবে আশ্রয়প্রার্থীদের! যুক্তরাজ্যে তীব্র গণ-অসন্তোষ

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য ব্যয়বহুল হোটেল ব্যবহার বন্ধ করতে এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, এখন থেকে শরণার্থীদের রাখা হবে বিভিন্ন সাবেক সামরিক ঘাঁটিতে। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আরও তিনটি নতুন সাবেক সামরিক ঘাঁটিকে আবাসন কেন্দ্রে রূপান্তরের ঘোষণা দিয়েছেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু করেছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা। তাদের দাবি, প্রত্যন্ত […]
বরখাস্তের দাবি ও গোপন নথি ফাঁসের হুমকি! ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নজিরবিহীন গৃহযুদ্ধ

অভিবাসন নীতি নিয়ে বড় ধরনের কোন্দল ও প্রকাশ্য বিদ্রোহ দেখা দিয়েছে যুক্তরাজ্যের লেবার সরকারে। স্থায়ী বসবাসের নিয়ম ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার সরকারি পরিকল্পনার বিরোধিতা করেছেন খোদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মাইক ট্যাপ। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ তাকে বরখাস্তের দাবি জানালে যুক্তরাজ্যের লেবার সরকারে উত্তেজনা চরম রূপ নেয়। এমনকি প্রতিমন্ত্রীর ফাইল দেখার […]
লন্ডনে বাইরে বের হওয়াই বিপজ্জনক! থার্মাল ক্যামেরায় ধরা পড়ল সড়কের গা শিউরে ওঠা তাপমাত্রা

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে চলমান তীব্র তাপপ্রবাহ এর কারণে সড়কের পিচ ও ফুটপাত বিপজ্জনক মাত্রায় উত্তপ্ত হয়ে উঠেছে। থার্মাল ইমেজিং প্রযুক্তিতে দেখা গেছে, লন্ডনের কোনো কোনো রাস্তার তাপমাত্রা ৬৫ ডিগ্রি এবং শিশুদের খেলার মাঠে ৫৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। এই অভূতপূর্ব ও চলমান তীব্র তাপপ্রবাহ এর কারণে সাধারণ মানুষ, শিশু ও পোষা প্রাণীদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা […]
“ব্রেক্সিটের নামে বিশ্বাসঘাতকতা!” যুক্তরাজ্যে লাখ লাখ মানুষের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা

যুক্তরাজ্যে বসবাসরত ইউরোপীয় নাগরিকদের অধিকার কেড়ে নেওয়ার এক বিতর্কিত পরিকল্পনা ঘোষণা করেছে রিফর্ম ইউকে। দলটির নতুন অভিবাসন নীতিতে বিদেশি নাগরিকদের সামাজিক আবাসন ও কর্মসংস্থানের সুযোগ কঠোরভাবে সীমিত করার কথা বলা হয়েছে। এই নতুন অভিবাসন নীতি অনুযায়ী, বিদেশি কর্মী নিয়োগ দিলে কোম্পানিগুলোকে দিতে হবে অতিরিক্ত ট্যাক্স, যার কারণে বহু মানুষের চাকরি হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। ইইউ […]
শরণার্থীদের জন্য ব্রিটেনের নতুন প্রবেশপথ ঘোষণা

যুক্তরাজ্যের রাজনীতিতে চরম অনিশ্চয়তার মাঝেই অভিবাসন নীতিতে বড় চমক দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। প্রকৃত শরণার্থীদের জন্য তিনি একটি নতুন নিরাপদ ও বৈধ স্পনসরশিপ ভিত্তিক প্রবেশপথ চালুর ঘোষণা দিয়েছেন। কানাডার আদলে গড়া এই নিয়মে এখন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, চার্চ কিংবা ব্যবসা প্রতিষ্ঠানগুলো শরণার্থীদের ব্রিটেনে আনার জন্য স্পনসর হতে পারবে। মূলত অবৈধ অনুপ্রবেশ ঠেকাতেই এই নতুন নিরাপদ […]
কোটি টাকা কর দিয়েও বিতর্ক? রাজা চার্লসের ট্যাক্সের হিসাব নিয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন।

যুক্তরাজ্যের শীর্ষ ১০০ করদাতার তালিকায় নাম উঠেছে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের। গত অর্থবছরে তিনি একাই ১ কোটি ২৯ লাখ পাউন্ডের বেশি আয়কর পরিশোধ করেছেন। ব্রিটিশ ইতিহাসে তিনিই প্রথম রাজা, যিনি স্বেচ্ছায় নিজের এই ট্যাক্সের তথ্য প্রকাশ করলেন। শুধু রাজাই নন, তার উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামও বিপুল পরিমাণ আয়কর পরিশোধ করেছেন। রাজপরিবারের দাবি, এই তথ্য প্রকাশের মাধ্যমে […]
লন্ডনে সাশ্রয়ী আবাসন সংকট ঘিরে সাদিক খানের বিরুদ্ধে আদালতে তিন কাউন্সিল

লন্ডনে চলমান তীব্র সাশ্রয়ী আবাসন সংকট এর মাঝেই মেয়র সাদিক খানের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে তিনটি স্থানীয় কাউন্সিল। গরিব ও মধ্যবিত্তের জন্য ঘরের আবশ্যিক লক্ষ্যমাত্রা ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করায় এই আইনি লড়াই শুরু হলো। কাউন্সিলগুলোর দাবি, মেয়রের এই সিদ্ধান্তে লন্ডনের সাশ্রয়ী আবাসন সংকট আরও ভয়ংকর রূপ নেবে। তবে নির্মাণ প্রতিষ্ঠানগুলো মেয়রের এই […]

