যুক্তরাজ্যের শীর্ষ ১০০ করদাতার তালিকায় নাম উঠেছে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের। গত অর্থবছরে তিনি একাই ১ কোটি ২৯ লাখ পাউন্ডের বেশি আয়কর পরিশোধ করেছেন। ব্রিটিশ ইতিহাসে তিনিই প্রথম রাজা, যিনি স্বেচ্ছায় নিজের এই ট্যাক্সের তথ্য প্রকাশ করলেন। শুধু রাজাই নন, তার উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামও বিপুল পরিমাণ আয়কর পরিশোধ করেছেন। রাজপরিবারের দাবি, এই তথ্য প্রকাশের মাধ্যমে জনগণের কাছে স্বচ্ছতা বাড়বে। তবে কর বিশেষজ্ঞরা বলছেন, রাজা ঠিক কত টাকা আয়ের বিপরীতে এই আয়কর পরিশোধ করেছেন তা পুরোপুরি স্পষ্ট নয়।









